আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

লিওনেল মেসির পেনাল্টি বিফলতা: ইন্টার মায়ামির বড় হার

লিওনেল মেসির পেনাল্টি বিফলতা: ইন্টার মায়ামির বড় হার

ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির পেনাল্টি মিসের দিনে বড় হার হলো দলের। ইদান তোকলোমাতির হ্যাটট্রিকে শার্লট এফসির কাছে ৩-০ ব্যবধানে হেরেছে মায়ামি।

রোববার ভোরে প্রতিপক্ষের মাঠ ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে খেলতে পজেশনে এগিয়ে থাকলেও মায়ামি শার্লটের সঙ্গে প্রায় সমানতালে লড়েছে। ৫৯ শতাংশ বল দখলে রেখে ১০ শটের মধ্যে তারা ৪টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে শার্লটের ১০ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। শার্লটের পক্ষে তোকলোমাতি পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন।

এমনকি ১৯৯৮ সালের পর এমএলএসের প্রথম কোনো ২১ বা তারচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা সাত ম্যাচে গোলে অবদান রাখলেন তিনি।

ম্যাচটিতে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। ষষ্ঠ মিনিটে জর্দি আলবার নেওয়া পয়েন্ট ব্ল্যাঙ্ক শট ঠেকান শার্লট গোলরক্ষক ক্রিস্টিয়ান কাহলিনা। এরপর ৩২ মিনিটে পাওয়া পেনাল্টির আগপর্যন্ত চাপ প্রয়োগ করতে থাকে মায়ামি। স্পটকিকে মেসির পানেনকা শট নেওয়ার ভাবনা পড়ে ফেলেছিলেন শার্লট গোলরক্ষক। ফলে নির্দিষ্ট কোনো দিকে না ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আলবিসেলেস্তে তারকার শট।

দুই মিনিট বাদেই কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচে লিড নেয় স্বাগতিকরা। প্রথমবার স্কোরবোর্ডে নাম তোলেন ইসরায়েলি স্ট্রাইকার তোকলোমাতি। 

সেখানেই থামেননি তিনি, দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয়বার শার্লটকে এগিয়ে দেন। তাকে স্লাইসে শট বাড়ান উইলফ্রাইড জাহা। আবার তারই কল্যাণে ৮৪ মিনিটে পেনাল্টি পায় শার্লট। যা তোকলোমাতির হ্যাটট্রিক পূর্ণ করার উপলক্ষ্য এনে দেয়। স্পটকিকে ভুল করেননি তিনি। ফলে ৩-০ ব্যবধানে টানা দ্বিতীয় ম্যাচে হার নিশ্চিত হয় মায়ামির। 

প্রতিপক্ষ দলের স্টাফের দিকে থুতু ছিটিয়ে নিষেধাজ্ঞায় পড়া লুইস সুয়ারেজকে ছাড়া খেলেছে ফ্লোরিডার ক্লাবটি। এমনকি তারা সর্বশেষ চার ম্যাচের মধ্যে ৩টিতেই জয়হীন।

আরেকদিকে, শার্লট নিজেদের রেকর্ড সর্বোচ্চ টানা নবম ম্যাচে জয় পেল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত