আপডেট :

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

মুস্তাফিজের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

মুস্তাফিজের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

৬ সেপ্টেম্বর কাটার মাস্টার খ্যাত বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের জন্মদিন। ২১তম জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি তাকে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইসিসির নিজস্ব ভেরিফাইড পেজে মুস্তাফিজকে এ শুভেচ্ছা জানিয়েছে তারা।

মুস্তাফিজকে জানানো শুভেচ্ছা বার্তাটি হুবুহু তুলে ধরা হলো দ্য রিপোর্ট পাঠকদের জন্য। “He's one of cricket's brightest young prospects after bursting onto the scene with Man of the Match performances in both his first Test and ODI, and became only the second ever player to take a five wicket haul in his first two ODIs.

Happy Birthday to Mustafizur "The Fizz" Rahman! -Bangladesh Cricket : The Tigers” অর্থাৎ মুস্তাফিজ সম্পর্কে তারা বলেছেন, ‘তিনি(মুস্তাফিজ এমন একজন তরুণ ক্রিকেটার, যিনি তার নৈপূণ্য দিয়ে প্রথম টেস্ট ও ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। দ্বিতীয় কোন ক্রিকেটার হিসেবে যিনি প্রথম দুই ওয়ানডেতে পাঁচ উইকেট তুলে নিয়েছেন। শুভ জন্মদিন মুস্তাফিজুর “দ্য ফিজ” রহমান!’

এছাড়া আইসিসি তাদের অফিসিয়াল টুইটার পেইজ থেকেও মুস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি টুইটও করেছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালের এই দিনটিতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফিজ। ২০১৫ সালের ১৯ জুন দেশের মাটিতে সফরকারী ভারতের বিপক্ষে সিরিজে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি। এরপর ২১ জুনে দ্বিতীয় ম্যাচে ৪৩ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে তাক লাগিয়ে দেন সমগ্র ক্রিকেট বিশ্বকে। আর সেই সাথে অভিষেকের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে বিশ্বরেকর্ডও গড়েন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত