আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

আফগানিস্তান দল (ফাইল ছবি)

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে আফগানিস্তান ক্রিকেট দল।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আফগানিস্তান দলকে বহনকারী বিমান।

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আফগানিস্তান দল দেশ ছেড়েছিল গত ৫ সেপ্টেম্বর।

আবহাওয়া-পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এই দুই সপ্তাহ আফগানিস্তানের ক্রিকেটাররা অনুশীলন করেছে ভারতে। সেখান থেকেই সরাসরি বুধবার ঢাকায় পা রাখল আফগানরা।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম অনুশীলনে নামবে আফগানিস্তান। শুক্রবার তারা ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।

সিরিজের প্রথম ওয়ানডে ২৫ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর হবে বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচ হবে মিরপুরে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত