আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আইসিসির নিষেধাজ্ঞা থেকে তাসকিন-সানীর মুক্তি

আইসিসির নিষেধাজ্ঞা থেকে তাসকিন-সানীর মুক্তি

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানী। আইসিসির পরীক্ষায় পাস করায় আন্তর্জাতিক ক্রিকেটে বল করায় কোনো বাধা রইল না এই দুজনের।

শুক্রবার বিকেল ৫টা ৫ মিনিটে আইসিসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানায়, বোলিং অ্যাকশন সংশোধন করে পুনরায় পরীক্ষার পর তাসকিন ও সানীর বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়। আন্তর্জাতিক ক্রিকেটে তারা এখন বল করতে পারবেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন তাসকিন-সানী। আজ সেটিরই ফল জানাল আইসিসি।

বৈধতা পাওয়ায় তাসকিনকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেই দেখা যাবে। কাল প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদস্যের দল ঘোষণার সময়ই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, বোলিং অ্যাকশনে সবুজসংকেত পেলে তাসকিন ১৪তম সদস্য হিসেবে দলে যোগ দেবেন।

ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সঙ্গে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাসকিন ও সানীর বিরুদ্ধে। পরে ভারতের চেন্নাইয়ের পরীক্ষায় আম্পায়ারদের সন্দেহ সত্যি প্রমাণিত হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের নিষেধাজ্ঞায় পড়েন দুজনই। এবার দুজন একই সঙ্গে নিষেধাজ্ঞা থেকে মুক্তিও পেলেন।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত