আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড তামিমের

ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড তামিমের

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তামিম ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে, যা বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে এককভাবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড।

এতদিন ৬টি করে সেঞ্চুরি নিয়ে যৌথভাবে এ তালিকার শীর্ষে ছিলেন তামিম ও সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেওয়ার মাহেন্দ্রক্ষণে তামিমের পাশেই ছিলেন সাকিব।

সাব্বির রহমান তামিমের সঙ্গে শতরানের জুটি গড়ে সাজঘরে ফেরার পর সাকিব ক্রিজে আসেন। ঝোড়ো কোনো ইনিংস না খেললে আজ অন্তত সাকিবের সেঞ্চুরি তুলে নেওয়ার তেমন একটা সুযোগ নেই!

১২ ইনিংস পর তামিম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। সর্বশেষ সেঞ্চুরিটি পেয়েছিলেন গত বছর পাকিস্তানের বিপক্ষে এ মাঠেই। সেবার সিরিজ জিতেছিল বাংলাদেশ। আজও বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ। বলতেই হবে ‘বড় ম্যাচের বড় তারকা’ তামিম ইকবাল।

তবে যে আলো তামিম আজ মিরপুরে ছড়িয়েছেন, সে আলো শুরুতেই নিভে যেতে পারত। আফগান অধিনায়ক আসগর স্টানিকজাই মিড অনে তামিমের ক্যাচ ফেলে দেওয়ায় জীবন পান তামিম।

এরপর আর পেছনে ফিরে তাকাননি দেশসেরা ওপেনার। ৬৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পরের ৪৭ বলে ছুঁয়েছেন তিন অঙ্ক। দৌলত জাদরানের বলে অন সাইডে এক রান নিয়ে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন ড্যাশিং ওপেনার। 

মোহাম্মদ নবীর বলে আউট হওয়ার আগে ১১৮ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তামিম। এ ইনিংস খেলার পথে সাব্বির রহমানকে নিয়ে ১৪০ রানের জুটি গড়েন তামিম, যা আফগানিস্তানের বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি।

তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ ইনিংসের মালিকও তামিম ইকবাল।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত