আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মাশরাফি

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মাশরাফি

আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে দারুণ বোলিং করেছেন মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলার পর বল হাতে ৪ উইকেট নিয়ে তো বাংলাদেশের জয়ের নায়ক তিনিই।

দুই সিরিজে নিজের দারুণ পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেলেন বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক। আজ প্রকাশিত বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা নয় নম্বরে উঠে এসেছেন মাশরাফি। এর আগে তার সেরা র‌্যাঙ্কিং ছিল দশ, ২০০৯ সালে।

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওয়ানডে মিলে ১২ উইকেট নিয়েছেন মাশরাফি। ইংলিশদের বিপক্ষে কাল শেষ ওয়ানডেতে ২ উইকেট নিয়ে এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডে সাকিব আল হাসানকে ছুঁয়েছেন ডানহাতি এই পেসার। দেশের হয়ে দুজনেরই উইকেট-সংখ্যা এখন ২১৫টি করে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে সুনীল নারিনকে টপকে শীর্ষে উঠেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট (রেটিং ৭৩১)। ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার নারিন নেমে গেছেন দুইয়ে (রেটিং ৭২৫)। দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির (রেটিং ৭১২)। চারে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (রেটিং ৬৯০), পাঁচে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (রেটিং ৬৭৫)।

দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছেন সাকিব আল হাসান (রেটিং ৬৬০), তবে ওয়ানডেতে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা সাতে অবস্থান করছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ (রেটিং ৬৫৫)। আটে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (রেটিং ৬২৮), নয়ে মাশরাফি (রেটিং ৬২৩), দশে আফগানিস্তানের মোহাম্মদ নবী (রেটিং ৬১৯)।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে তামিম ইকবাল এক ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন (রেটিং ৬২০)। ছয় ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ (রেটিং ৫৫৮)। এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন মুশফিকুর রহিম (রেটিং ৬৫০)। এখানে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (রেটিং ৮৬১)।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত