আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

আইসিসি র‌্যাংকিংয়ে সেরা ১০-এ মাশরাফি

আইসিসি র‌্যাংকিংয়ে সেরা ১০-এ মাশরাফি

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের শেষ দিকে ওভাবে বালির বাধের মত ব্যাটসম্যানদের ভেঙে পড়ার ঘটনা সারাজীবনই হয়তো পোড়াবে মাশরাফি বিন মর্তুজাকে। কারণ, ওই সময় ১৭ রানের মধ্যে যদি ৬টি উইকেটের পতন না ঘটতো, তাহলে নিশ্চিত ঘরের মাঠে টানা ৭টি সিরিজ জয় হয়ে যেতো বাংলাদেশের এবং সেটা অবশ্যই মাশরাফির নেতৃত্বে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয়টা হয়নি সত্য, তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে নিজের সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে ১২ উইকেট নিয়ে মাশরাফি ঢুকে পড়েছেন সেরা ১০ বোলারের তালিকায়। ৬২৩ পয়েন্ট নিয়ে মাশরাফি এখন অবস্থান করছেন ৯ম স্থনে।

৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে সেরা ১০-এ উঠে আসলেও মাশরাফির ক্যারিয়ারে সেরা রেটিং পয়েন্ট কিন্তু ৬৫৩। সেবারও তিনি ছিলেন র‌্যাংকিংয়ের ৯ নম্বরে। ২০০৯ সালে র‌্যাংকিংয়ের ওই অবস্থানে উঠে এসেছিলেন মাশরাফি। এবার ৯ নম্বরে উঠে আসার আগে মাশরাফি ছিলেন ১৫তম অবস্থনে।

আইসিসি বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের বোলার সাকিব আল হাসান ছিলেন এক সময় তিন নম্বরে। নিচে নামতে নামতে এখন তিনি অবস্থান করছেন বোলারদের র‌্যাংকিংয়ে ৬ নম্বরে। এর আগে তিনি ছিলেন ৪ নম্বর অবস্থানে। ২ ধাপ পিছিয়েছেন সাকিব।

আফগান অফ স্পিনার মোহাম্মদ নবি এই প্রথম উঠে এলেন র‌্যাংকিংয়ের সেরা ১০জন বোলারের মধ্যে। ৬ ধাপ এগিয়ে এসে তিনি এখন অবস্থান করছেন ১০ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ৬ উইকেট নেয়ার কারণে তার রেটিং পয়েন্ট বেড়েছে ১২। বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এক ধাপ এগিয়ে তিনি পেছনে ফেলে দিয়েছেন ক্যারিবীয় স্পিনার সুনিল নারিনকে।

নারিনের পর তিন নম্বরে রয়েছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির এবং চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে এক নম্বর স্থানটি দখলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। দুইয়ে রয়েছেন ভারতের বিরাট কোহলি। তবে, দক্ষিন আফ্রিকার কাছে ৫-০ ব্যবধানে সিরিজ হারলেও ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে প্রথম ১০জনের ভেতরে প্রবেশ করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। শুধু সেরা দশেই নয়, তিনি এখন রয়েছেন তিন নম্বরে। কুইন্টন ডি কক ৫ ধাপ এগিয়ে অবস্থান করছেন র‌্যাংকিংয়ের চারে।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সাকিব আল হাসান রয়েছেন শীর্ষেই। তার রেটিং পয়েন্ট ৩৯১। ৩৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

শেয়ার করুন

পাঠকের মতামত