আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

বেকসুর খালাস পেলেন ক্রিকেটার শাহাদাত দম্পতি

বেকসুর খালাস পেলেন ক্রিকেটার শাহাদাত দম্পতি

 ক্রিকেটার কাজী শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান দম্পতির বিরুদ্ধে দায়ের করা শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রবিবার (৬ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষণা করেন। এ সময় শাহাদাত হোসেন ও তার স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে এসে শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, আমি আদালতে ন্যায় বিচার পেয়েছি। জাতীয় দলে ফিরে আবার ফিরে আসতে চাই। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

এদিকে শাহাদাতের আইনজীবী টি এম মিজানুর রহমান রায়ে তার সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, আমরা আদালতে ন্যায় বিচার পেয়েছি এবং আমরা সন্তুষ্ট।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজগর স্বপন রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আমরা এ রায়ে সংক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে আপিল করা হকে কি না-জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

মামলার বিবরণে জানা যায়, কাজী আসামী শাহাদত হোসেন রাজিব ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্য তাদের বাড়ির কাজের মেয়ে মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের করেন।

এ ঘটনায় মানবাধিকার বিষয়ক পত্রিকা ‘পার্লামেন্ট ওয়াসে’র সম্পাদক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে মীরপুর থানায় মামলা (নম্বর ১৭/৯/১৫) করেন।

এ মামলায় (নারী ও শিশু নির্যাতন দমন ট্রইবুন্যাল আদালত এর নম্বর ৩৯/১৬) ৭ জন সাক্ষি আদালতে সাক্ষ্য দেন।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত