আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

বিপিএলে প্রথম সেঞ্চুরি সাব্বিরের

বিপিএলে প্রথম সেঞ্চুরি সাব্বিরের

বিপিএলের অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। স্লো উইকেট আর লো স্কোরিংয়ের কারণে শুরুতে বিপিএল জমেই উঠছিল না। তবে ধীরে ধীরে সেই খোলস ছেড়ে টি-টোয়েন্টির আসল চেহারায় বেরিয়ে এসেছে বিপিএলে। শুধু তাই নয়, বিপিএলে প্রথম সেনঞ্চুরির দেখাও পেয়ে গেলেন সাব্বির রহমান।

রাজশাহীর এই ব্যাটসম্যান ৫৩ বলেই পূরণ করে ফেলেন দুর্দান্ত সেঞ্চুরিটি। চলতি বিপিএলে এটাই প্রথম সেঞ্চুরি। শুধু সেঞ্চুরি করেই থামেননি, সাব্বির তার ইনিংসটিকে নিয়ে গেলেন আরেকটি রেকর্ডের মাইলফলকে। বিপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যাক্তিগত রানের ইনিংসটি খেলে ফেললেন তিনি। ৬১ বলে তিনি আউট হন ১২২ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৯টি করে চার এবং ছক্কায়।

সাব্বির অবশ্য মনে মনে আল আমিনকে ধন্যবাদ জানাতে পারেন। কারণ ১১ রানে বাম হাতি অর্থোডক্স মনির হোসেনের বলে পয়েন্টে খুবই সহজ একটি ক্যাচ ফেলে দিয়েছিলেন আল আমিন হোসেন। ১১ রানে জীবন পেয়ে সাব্বির সেই যে জ্বলে উঠলেন, থামলেন গিয়ে ১২২ রানে। বিপিএলে এর আগে সর্বোচ্চ ব্যাক্তিগত রান ছিল ১১৬- ক্রিস গেইলের। ২০১২ সালে বরিশালের হয়ে করেছিলেন ঢাকার বিপক্ষে।

সাব্বিরের এই সেঞ্চুরি নিয়ে এখনও পর্যন্ত বিপিএলে মোট সেঞ্চুরি হয়েছে ৯টি। এর মধ্যে ক্যারিবীয় দ্বৈত্য ক্রিস গেইলেরই রয়েছে তিনটি সেঞ্চুরি। বাকিগুলোর মধ্যে ক্যারিবীয় ডোয়াইন স্মিথ, পাকিস্তানের আহমেদ শেহজাদ, বাংলাদেশের শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল এবং আরেক ক্যারিবীয় এলভিন লুইস সেঞ্চুরি করেন ১টি করে। এবারে এই তালিকায় যোগ হলেন সাব্বির।

গত বছর ডিসেম্বরের ১ তারিখ বিপিএলে সর্বশেষ সেঞ্চুরিটা করেছিলেন এলভিন লুইস। এরপর এলো সাব্বিরের সেঞ্চুরি। নাফীস-আশরাফুলের পর তিনি হলেন তৃতীয় বাংলাদেশি, যিনি সেঞ্চুরির দেখা পেলেন।

তবে দলীয় ১৫৯ রানে সাব্বির রহমান আউট হয়ে যাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজশাহী। ড্যারেন স্যামি কিছুটা সাপোর্ট দেয়ার চেষ্টা করেছিলেন ঠিক; কিন্তু ২৭ রানে তিনি আউট হয়ে যাওয়ার পর রাজশাহীর পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।

তবুও শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল; কিন্তু নুরুল হাসান সোহান এবং আবুল হাসান রাজু নিতে পারলেন মাত্র ৫ রান। ফলে সাব্বিরের সেঞ্চুরির পরও ৪ রানে হেরে গেলো রাজশাহী কিংস। হেরে গেলেও ম্যাচ সেরার পুরস্কার পেলেন সাব্বিরই।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত