আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

এক ম্যাচে একাই করলেন দলের সব রান!

এক ম্যাচে একাই করলেন দলের সব রান!

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছেন নারী ক্রিকেটার শানিয়া লি সোয়ার্ট। যে কান্ড তিনি করেছেন তাতে শোরগোল পড়ে যাওয়ারই কথা। অনূর্ধ্ব-১৯ নারীদের একটি ক্রিকেট ম্যাচে ৮৬ বলে হার না মানা ১৬০ রানের ইনিংস খেলেছেন তিনি! আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এ ম্যাচে দলীয় স্কোর ১৬৯। যেখানে বাকি ৯ রান এসেছে এক্সট্রা থেকে।

প্রিটোরিয়াতে হওয়া ম্যাচটিতে এমপুমালাঙ্গার হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন সোয়ার্ট। করেন ৮৬ বলে অপরাজিত ১৬০ রান। এর মধ্যে ১৪৪ রানই আসে বাউন্ডারি থেকে। ১৭ বছরের শানিয়া তার ইনিংসে ১৮টি বাউন্ডারির পাশাপাশি এক ডজন বিশাল ছক্কাও হাঁকিয়েছেন। এই ম্যাচে একমাত্র তিনিই রান করতে পেরেছেন। আর বাকি সব ক্রিকেটারের নামের পাশে শূন্য।

৪২ রানে ম্যাচটি জিতেছে এমপুমালাঙ্গা। ম্যাচের পর সোয়ার্ট বলেন, ‘ব্যাটিং করে উঠে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল।’ এছাড়া তিনি আরও জানান, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ভক্ত তিনি।

দলের রানের সিংহভাগ করা সোয়ার্টের জন্য এমন কীর্তি অবশ্য নতুন নয়। গত শুক্রবার ৫০ ওভারের একটি ম্যাচে তার দল ৩৫২ রান করে। যেখানে সোয়ার্টই করেছেন ২৮৯ রান।

দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামহলে সোয়ার্টকে বলা হচ্ছে নারী এবিডি ভিলিয়ার্স। এবিডির মতোই ক্রিকেট খেলার পাশাপাশি হকি, বাস্কেটবলসহ একাধিক খেলায় পারদর্শী সোয়ার্ট। এমপুমালাঙ্গা’র হকি অনূর্ধ্ব-১৯ হকি দলেরও সদস্য তিনি।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত