আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

আইসিসি চেয়ারম্যান মনোহরের পদত্যাগ

আইসিসি চেয়ারম্যান মনোহরের পদত্যাগ

আইসিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন শশাঙ্ক মনোহর। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসির পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

দায়িত্ব নেওয়ার মাত্র আট মাস পরই পদত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি মনোহর। গত বছরের মে মাসে আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর থেকে আইসিসিতে ‘বিগ থ্রি’ বা ‘তিন মোড়ল’ নীতি বাতিলে সচেষ্ট ছিলেন মনোহর। এই বছরের ফেব্রুয়ারিতে আইসিসি নতুন গঠণতন্ত্র অনুমোদন করে। সেখানে ২০১৪ সাল থেকে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ‘বিগ থ্রি’ চালিয়ে আসা ক্ষমতা কেড়ে নেওয়া হয়। যদিও আগামী এপ্রিলে বোর্ডের পরবর্তী সভায় নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু তার আগেই হঠাৎ পদত্যাগ করায় সেই সভায় আর থাকবেন না মনোহর।

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে একটি চিঠি দিয়েছেন মনোহর। চিঠিতে মনোহর লিখেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে বোর্ডের সব কাজেই আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সব সদস্যকে নিয়ে নিরপেক্ষভাবে কাজ চালানোর চেষ্টা করেছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে আইসিসি চেয়ারম্যানের পদে আর থাকা সম্ভব হচ্ছে না। চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছি আমি। আইসিসি ভবিষ্যতে আরো এগিয়ে যাক সেই কামনা করছি।’


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত