আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

এবারও বিশ্বকাপের শুভেচ্ছা দূত শচীন

এবারও বিশ্বকাপের শুভেচ্ছা দূত শচীন

২০১৫ বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে ক্রিকেটের 'লিটল মাস্টার'-এর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দূত হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত জনহিতকর ও প্রচারণামূলক কাজে অংশ নেবেন তিনি।

এর আগে ২০১১ বিশ্বকাপেও শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করেন শচীন টেন্ডুলকার। তখন বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন শহরে প্রচারণার কাজে অংশ নিয়েছিলেন তিনি। আইসিসি জানিয়েছে, ২০১১ সালে শুভেচ্ছা দূত হিসেবে শচীনের পারফরমেন্সে সন্তুষ্ট হয়েই দ্বিতীয়বারের মতো তার হাতেই তুলে দেয়া হচ্ছে দায়িত্ব।


লিটল মাস্টার শচীন

দ্বিতীয়বারের মতো শুভেচ্ছা দূতের দায়িত্ব পেয়ে আনন্দিত টেন্ডুলকার বলেন, 'আমি গর্বিত এবং উল্লাসিত।' তিনি আরো বলেন, 'শেষ ছয়টি বিশ্বকাপে ছিলাম খেলোয়াড়। কিন্তু আগামী বিশ্বকাপ আমার জন্য একেবারে আলাদা- এবার আমি সাইডলাইনের লোক। এই অভিজ্ঞতাকে হয়তো ১৯৮৭ বিশ্বকাপের সঙ্গে তুলনা করা যাবে, যখন আমি ছিলাম একজন বলবয়।' সূত্র: আইসিসি

শেয়ার করুন

পাঠকের মতামত