আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাশরাফির

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাশরাফির

টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ বছর ধরে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মাশরাফি বিন মর্তুজা। সংক্ষিপ্ত এই সংস্করণে দুহাত ভরে দিয়েছেন দলকে। এবার টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মাশরাফি। নবীনদের জায়গা করে দিতেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।

সন্ধ্যা পৌনে সাতটায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দীর্ঘ একটি পোস্টের মাধ্যমে অবসর নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই। এরপর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গার সঙ্গে টস করতে নেমে সেখানেও আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা দেন মাশরাফি। জানিয়ে দেন,  শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজই হচ্ছে তার শেষ টি-টোয়েন্টি সিরিজ।

আগামী বৃহস্পতিবারই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য মাঠে নামবেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক। ২০১৪ সালের সেপ্টেম্বরের শেষ দিকে মুশফিকুর রহীমের কাছ থেকে রঙ্গিন জার্সির (ওয়ানডে এবং টি-টোয়েন্টি) নেতৃত্ব তুলে দেয়া হয় মাশরাফির ঘাড়ে।

মঙ্গলবারের ম্যাচ দিয়ে রেকর্ড ২৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন মাশরাফি। দল সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জিতেছে তার নেতৃত্বেই। এই ম্যাচের আগ পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৯টি।

২০০৬ সালে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা হয়েছিলেন মাশরাফি। তখন থেকে নিয়মিত এই ফরম্যাটে খেলে আসছেন ম্যাশ। এখনও পর্যন্ত বাংলাদেশের খেলা ৬৬ টি-টোয়েন্টি ম্যাচের ৫৩টিতেই খেলেছেন তিনি। হয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট শিকারী।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত