আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ক্রিকেটে নতুন শটের জন্ম দিলেন মর্গান

ক্রিকেটে নতুন শটের জন্ম দিলেন মর্গান

যত দিন যাচ্ছে ততই ক্রিকেটে আবিষ্কার হচ্ছে নতুন নতুন শটের। এই ধরুন ‘ধোনির হেলিকপ্টার’ ‘মারিলিয়ার শট’, ‘দিলুস্কুপ’। এবার নতুন শট আবিষ্কার করে শোরগোল ফেলে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মর্গান। অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে তারকাখচিত দল থান্ডার্সের হয়ে খেলতে নেমে মর্গান এমন ভঙ্গিমায় ব্যাট চালালেন যা ক্রিকেটকে নতুন একটা শট উপহার দিল। ডগলাস মারিলিয়ার ভারতের বিরুদ্ধে সেই বিখ্যাত শট খেলে রাতারাতি আলোচনায় চলে এসেছিলেন, সেইরকমই বিগ ব্যাস লিগে মর্গানের এই অভিনব হিট নিয়ে জোর আলোচনা চলছে। নতুন এই শটের নাম রাখা হয়েছে ‘মর্গ্যান কাট’।

ম্যাচে থান্ডার্সের হয়ে ওপেন করতে নামেন মাইক হাসি ও জ্যাক কালিস। ম্যাচের ১৭ ওভারে ১৬০ রানের পর আউট হন হাসি এবং নামেন মর্গান। এরপর ২৮ বছরের ইংল্যান্ডের এই ব্যাটসম্যান ব্রিসবেন হিটসের এক পেসারের বলে অদ্ভুত এই শটটি মারেন। প্রথমে লেগ স্ট্যাম্পের অনেকটা দূরে সরে যান, তারপর যখন বোঝেন বোলার তাকে ফলো করে লেগ স্ট্যাম্পের বাইরেই বলটা ফেলতে চলেছেন তখনই তিনি একেবারে কাট খেলে স্ট্যাম্পের পাশ দিয়ে নিখুঁত ভঙ্গিতে শটটি মারেন। ৫ বলে ১২ রান করে অপরাজিত থাকেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত