আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হেরে গেলেন বোল্ট

হেরে গেলেন বোল্ট

পারলেন না ইউসেইন বোল্ট। জীবনের শেষ একশো মিটার দৌড়ে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনের কাছে হেরে গেলেন কিংবন্তি এই অ্যাথলিট। জীবনের শেষ একশো মিটার দৌড়ে পরাজয় সঙ্গী হয়ে থাকল বোল্টের। তৃতীয় হয়ে ট্র্যাক ছাড়তে হল তাকে।

লন্ডনে একশো মিটারের ট্র্যাকে শেষ বারের মতো দৌড়তে দেখা গেল তাঁকে। শনিবার রাতের পরে সেই কথাটা এখন বাস্তব। ইউসেইন বোল্ট আর একশো মিটারে দৌড়বেন না। ট্র্যাকে আর একবার তাঁকে অবশ্য দেখা যাবে। যখন একশো মিটার রিলেতে দৌড়বেন তিনি।

সেমিফাইনাল বা ফাইনালে মোটেই নিজের সেরা ফর্মের কাছেধারে ছিলেন না বোল্ট। সেমিফাইনালে দ্বিতীয় হলেন। তার আগে হিটেও নিজের ফর্ম নিয়ে খুশি ছিলেন না বোল্ট। হবেনই বা কী করে! কেরিয়ারের শেষ মিটে তার লক্ষ্য একটাই বরাবরের মতো সোনা জিতে শেষ করা। কিন্তু ১০০ মিটারের হিটে শুরুটা এতটাই খারাপ হল তাঁর, যে ৫০ মিটার পর্যন্ত তিনি পাঁচ নম্বরে ছিলেন। শেষ ৫০ মিটারে সবাইকে ছাপিয়ে ১০.০৭ সেকেন্ডে হিট জিতলেও সন্তুষ্ট হওয়ার জায়গা নেই।

কেন ক্ষুব্ধ সেটা কিছুক্ষণ পরে বোঝা গেল। লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে যে রকম ‘স্টার্টিং ব্লক’ ব্যাবহার করা হচ্ছে সেটা নিয়েই অসন্তুষ্ট জামাইকান মহাতারকা। বোল্ট পরে বলেন, ‘‘ব্লক থেকে বেরনোর সময় কিছুটা হড়কে গিয়েছিলাম। এ রকম স্টার্টিং ব্লকের অভিজ্ঞতা আমার আগে হয়নি।’’ সঙ্গে যোগ করেন, ‘‘আমায় এই স্টার্টিং ব্লকের সঙ্গে মানিয়ে নিতে হবে। যখন দৌড়নোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখনও একই রকম সমস্যা হচ্ছিল।’’ বোল্টের প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন আবার হিটে নামার পরে দর্শকদের ব্যঙ্গের শিকার হন। শেষ পর্যন্ত তিনি হিট জেতেন ১০.০৫ সেকেন্ডে।

লন্ডন বিশ্বমিট অভিযান দুরন্ত ভাবে শুরু করলেন আর এক কিংবদন্তি মো ফারা। ১০ হাজার মিটারে সোনা জিতে। সময় নিলেন ২৬:৪৯.৫৩। ২০১২ অলিম্পিক্সে যেখানে সোনা জিতেছিলেন সেই লন্ডন স্টেডিয়ামেই তিনি ফের সোনা জিতলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। উগান্ডার জোশুয়া চেপটগেই রুপো জেতেন আর ব্রোঞ্জ পান কেনিয়ার পল তানুই।

৩৪ বছরের ব্রিটিশ অ্যাথলিট ফারা আগেই জানিয়ে দিয়েছিলেন বোল্টের মতোই লন্ডন মিটের পরই তিনি অবসর নেবেন। ফারা ৫০০০ মিটারেও যদি সোনা জিততে পারেন তা হলে টানা তৃতীয় বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবল করার কৃতিত্ব দেখাবেন।
তবে একটা সময় কিন্তু ফারা প্রবল চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিলেন। শেষ ল্যাপে তিনি দু’বার হোঁচট খান। সামলে নেন কোনও রকমে। সোনা জেতার পরে পরিবারের সঙ্গে ট্র্যাকে নেমে দর্শকদের অভিবাদন নেওয়ার পরে ফারা বলেন, ‘‘ব্রিটিশ হিসেবে গর্ব হচ্ছে। অনেক দীর্ঘ পথ পেরিয়ে এসেছি কেরিয়ারে। দুরন্ত কাটল। খুব কঠিন ছিল লড়াইটা। তবে মানসিক ভাবে শক্তপোক্ত থাকায় সব সামলাতে পেরেছি।’’ ফারা-র শেষ মিটের উৎসব নষ্ট করার কোনও আয়োজনের ত্রুটি ছিল না ফারা-র প্রতিদ্বন্দ্বীদের। বিশেষ করে উগান্ডা এবং কেনিয়ার অ্যাথলিটদের।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত