আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আবারও বিসিবি সভাপতি পাপন

আবারও বিসিবি সভাপতি পাপন

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন।

বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

অবশ্য নতুন মেয়াদে পাপনের দায়িত্বে আসা নিশ্চিতই ছিল; বাকি ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। বুধবার সেই আনুষ্ঠানিকতাই সারা হলো।

২০১২ সালে প্রথমবারের মতো বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান পাপন।আগের বিসিবি প্রধান আ হ ম মুস্তফা কামাল আইসিসির সহ-সভাপতির দায়িত্ব নিলে সরকারের মনোনয়নে দায়িত্ব পান পাপন। এরপর ২০১৩ সালের অক্টোবরে তিনি দায়িত্ব নেন বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে।

২০১৩ সালের নির্বাচনের আগে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আগেই সরে দাঁড়ায় নাজমুলের সম্ভাব্য বিরোধীপক্ষ সাবের হোসেন চৌধুরীর প্যানেল। নাজমুল তাই নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবারের নির্বাচনে কোনো বিরোধী পক্ষই ছিল না। পাপন আবারও নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সভাপতি নির্বাচনের মতো এবার বিসিবির পরিচালক নির্বাচনেও ছিল না তেমন কোনো উত্তাপ। ২৫ পরিচালকের ২০ জনই আগেই নির্বাচিত হয়ে যান বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হয়েছেন দুজন। বাকি তিনটি পদে নির্বাচন হয় মঙ্গলবার।

নির্বাচনে কৌতুহল ছিল স্রেফ আগের পরিচালনা পর্ষদের পরিচালক ও দেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানকে নিয়ে। নাঈমুরসহ আরও দুজন পরিচালক হয়েছেন ভোটে জিতে।

শেয়ার করুন

পাঠকের মতামত