আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

শারজার টি-টেন টুর্নামেন্টে দল পেয়েছেন সাকিব-তামিম-মোস্তাফিজ

শারজার টি-টেন টুর্নামেন্টে দল পেয়েছেন সাকিব-তামিম-মোস্তাফিজ

ডিসেম্বরে মাসে নতুন ফরম্যাটে ১০ ওভারের ক্রিকেট দেখতে যাচ্ছে বিশ্ব। প্রথমবার আয়োজিত টি-টেন টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। রোববার দুবাইতে অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড়দের নিলাম। ছয় দলের এই টুর্নামেন্ট চলবে ডিসেম্বরের ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত। শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

টি-১০ ক্রিকেটের প্রথম আসরে সাকিব আল হাসান খেলবেন কেরালা কিংসের হয়ে। দলটিতে কোচ হিসেবে আছেন কিংবদন্তি ব্রায়ান লারা। আরও আছেন কাইরন পোলার্ড, ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভীরের মত খেলোয়াড়। দলটির আইকন ক্রিকেটার ওয়েন মরগ্যান।

অন্যদিকে তামিম ইকবালকে কিনে নিয়েছেন পাখতুনস। তামিমের এখানে খেলবেন শহিদ আফ্রিদি, ফখর জামান, আহমেদ শেহজাদদের সাথে। আফ্রিদি আবার সেখানে আইকনও।

তামিম ও সাকিব পারিশ্রমিক পাবেন শীর্ষ ক্যাটাগরিতে, ৩০ হাজার ডলার। আর কাটার মাস্টার মোস্তাফিজ খেলবেন বেঙ্গল টাইগার্স দলের হয়ে। সেখানে তার সতীর্থ ড্যারেন সামি, আন্দ্রে ফ্লেচার, সুনিল নারাইনের মত ক্রিকেটাররা। এখানে আইকন পাকিস্তানি সরফরাজ আহমেদ।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ দশ ওভারের হবে। ইনিংসপ্রতি সময় ধরা হয়েছে ৪৫ মিনিট। প্রথম আয়োজনে সবচেয়ে বেশি ২৬ জন ক্রিকেটার খেলছেন পাকিস্তান থেকে।

এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত