আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

যেখানে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে স্মিথ!

যেখানে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে স্মিথ!

কখনো ভারতের পরীক্ষা নিচ্ছে অস্ট্রেলিয়া, কখনো বা অস্ট্রেলিয়াকে ভারত! আরও ছোট করে বললে, লড়াইটা স্টিভেন স্মিথ বনাম বিরাট কোহলির। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দুই তরুণ অধিনায়ক ক্ষণে ক্ষণে চ্যালেঞ্জ জানাচ্ছেন একে অপরকে! তবে সিডনি টেস্টে চূড়ান্ত পরীক্ষা দিতে হবে ভারতকেই। চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ২৫১ রান, এগিয়ে ৩৪৮ রানে।

সিরিজে রানের বন্যা বইয়ে দিচ্ছেন স্মিথ। আজও খেললেন সময়োচিত ৭১ রানের ইনিংস। সিরিজে ১৫৩ গড়ে রান করেছেন ৭৬৯। এতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে স্যার ডন ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে গেলেন স্মিথ। এর আগে এক সিরিজে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ৭১৫ রান ছিল ব্র্যাডম্যানের। ১৯৪৭–৪৮ মৌসুমে  এ রান করেছিলেন ​অস্ট্রেলীয় কিংবদন্তি। এ ছাড়া টেস্ট ইতিহাসে চার ম্যাচ সিরিজে স্মিথের চেয়ে বেশি রান করেছেন দুই জন—ভিভ রিচার্ডস (৮২৯) ও সুনীল গাভাস্কার ( ৭৭৪)। 

প্রথম তিন দিন উইকেটের ব্যাটিং-বান্ধব চরিত্র দেখে বিশ্লেষকেরা খানিকটা চমকে গিয়েছিলেন। তবে চতুর্থ দিনে বোলারদের দিকে তাকাল এসসিজির উইকেট। বাউন্স, সুইং, টার্নে হাসি ফুটল বোলারদের মুখে। এদিন উইকেট পড়ল ১১টি। অস্ট্রেলিয়ার ইনিংসে আক্রমণাত্মক ফিল্ডিং সাজালেন কোহলি। নতুন বলেই আক্রমণে নিয়ে এলেন রবিচন্দন অশ্বিনকে। স্লিপ, গালি, সিলি পয়েন্টে দাঁড়ানো ফিল্ডাররা ঘিরে ধরলেন ডেভিড ওয়ার্নারকে। কিংকর্তব্যবিমূঢ় ওয়ার্নার স্লিপে মুরালি বিজয়ের হাতে ক্যাচ তুলে দিলেন মাত্র ৪ রান করে। ১৬ করা শেন ওয়াটসন শিকার অশ্বিনের বলে। ওয়ার্নারের মতো একই ভাবে শন মার্শও ফিরলেন অশ্বিনের বলে। অশ্বিনের স্পিন-বিষে নীল হওয়ার আগেই আবার ভারত-হন্তারক হিসেবে হাজির স্মিথ। এ সিরিজে একবারের জন্যও স্মিথকে এক অঙ্কে ফেরাতে পারেনি ভারত। ৭১ রানে স্মিথ ফিরেছেন সামির দারুণ এক সুইং-ইয়োর্কারে এলবিডব্লু হয়ে। এছাড়া ওপেনার ক্রিস রজার্সের ব্যাট থেকে এসেছে ৫৬ রান। তবে শেষ বিকেলে এক পশলা বিনোদন দিয়েছেন জো বার্নস। ৩৯ বলে করেছেন ৬৬ রান। উমেশ যাদবের এক ওভারেই তুলে নেন ১৮ রান। অস্ট্রেলিয়া ৬ উইকেট হারালেও ওভারপ্রতি রানরেট ৬.২৭। অস্ট্রেলিয়ার ৬ উইকেটের ৪টিই অশ্বিনের দখলে। সিডনিতে চতুর্থ ইনিংসে জেতার মতো রান এরই মধ্যে পেয়ে গেছে অস্ট্রেলিয়া। কারণ, এ মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৮৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে। আর সেটা অস্ট্রেলিয়ারই। ২০০৬ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিল তারা।  

আগের দিনের ৫ উইকেটে ৩৪২ রানে খেলতে নেমে আজ অবশিষ্ট ৫ উইকেটে ১৩৩ রান যোগ করে ভারত অলআউট ৪৭৫ রানে। ভারতকে অলআউট করতে অস্ট্রেলিয়ার লেগেছে ১৬২ ওভার, ৬৮০ মিনিট। আগের দিনের অপরাজিত কোহলি ৭ রান যোগ করে রায়ান হ্যারিসের বলে ফিরেছেন ১৪৭ রানে। এরই মধ্যে ভারত অধিনায়ক ছাড়িয়েছেন এক সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা রাহুল দ্রাবিড়ের সর্বোচ্চ রানের রেকর্ড। ৯২.২৮ গড়ে সিরিজে কোহলির রান ৬৪৬। ভারতকে বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অষ্টম উইকেটে ভুবনেশ্বর কুমার-অশ্বিনের যোগ করা ৬৫ রান। মিচেল স্টার্কের বলে ফেরার আগে অশ্বিন তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক পেয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স ও ক্রিকইনফো।

শেয়ার করুন

পাঠকের মতামত