আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কাস্টমস কর্মকর্তা পরিচয়ে বিয়ে, ১৮ লাখ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার

কাস্টমস কর্মকর্তা পরিচয়ে বিয়ে, ১৮ লাখ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার

রাজশাহীর তানোরে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে এক স্কুলশিক্ষিকাকে বিয়ে করে প্রতারণা ও ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 


রোববার (১২ মে) সন্ধ্যায় পৌরশহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তার যুবকের নাম নাজির হোসেন (৩৭)। তিনি তানোর উপজেলার কলমা গ্রামের আব্দুল হামিদের ছেলে। স্কুলশিক্ষিকার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে তানোর থানা-পুলিশ। 

জানা গেছে, তানোর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সঙ্গে বছরখানেক আগে ফেসবুকে পরিচয় হয় নাজির হোসেনের। এরপর তাদের মধ্যে ফেসবুকের মেসেঞ্জারে ও হোয়াটসঅ্যাপে কথা হতো। নাজির নিজেকে খুলনা মোংলা বন্দরের কাস্টমস কর্মকর্তা এবং অবিবাহিত বলে পরিচয় দিতেন। তালাকপ্রাপ্ত জানার পরও নাজির বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় স্কুলশিক্ষিকার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। সর্বশেষ জমি, পুকুর ও মোটরসাইকেল কেনার নামে গত ৩ মার্চ ৮ লাখ ৬০ হাজার টাকা নিয়েছেন। এভাবে বিভিন্ন কৌশলে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেন নাজির। 


স্কুলশিক্ষিকা বলেন, গত ২০ এপ্রিল সরল বিশ্বাসে নাজিরকে বিয়ে করি। তার কথায় বিয়ের দিনই বাবার বাড়িতে একা চলে আসি। কিন্তু ২৫ এপ্রিল নাজির ডাকযোগে আমাকে স্কুলে ও বাবার বাড়ির ঠিকানায় তালাকের চিঠি পাঠান। খোঁজ নিয়ে জানতে পারি নাজির আগেও দু’টি বিয়ে করেছেন। এলাকায় সে প্রতারক বলে পরিচিত। 

তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে নাজির হোসেনকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত