আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বিরল রেকর্ডের সামনে নেইমার ও রোনালদো

বিরল রেকর্ডের সামনে নেইমার ও রোনালদো

১৯৫৫ সালে শুরু হয় চ্যাম্পিয়নস লিগের যাত্রা। ইউরোপের মর্যাদাপূর্ণ এই লিগের রয়েছে ঈর্শ্বনীয় ইতিহাস ও ঐতিহ্য। গেল ৬২ বছর ধরে চলা এই লিগে ভুরি ভুরি রেকর্ড রয়েছে। কিন্তু গ্রুপপর্বের সবগুলো ম্যাচে কোনো খেলোয়াড়ের গোল করার রেকর্ড নেই।

রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এর ব্রাজিলিয়ান তারকা নেইমার দ্য সিলভা জুনিয়র বিরল এই রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। আজ মঙ্গলবার দিবাগত রাতে (১টা ৪৫ মিনিট) গ্রুপপর্বের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে গোলের দেখা পেলে রোনালদোর আগে বিরল রেকর্ডটা গড়ে ফেলবেন নেইমার। ‘বি’ গ্রুপে আগের ৫ ম্যাচেই গোলের দেখা পেয়েছেন  নেইমার। গ্রুপপর্বের ৫ ম্যাচে তার মোট গোল ৬। চলতি আসরে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে।

বুধবার দিবাগত রাতে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের মুখেমুখি হবে। ‘এইচ’ গ্রুপের এই ম্যাচে গোলের দেখা পেলে রোনালদোও অংশীদার হবেন বিরল এই রেকর্ডের। আগের ৫ ম্যাচেই গোলের দেখা পেয়েছেন তিনি। ৫ ম্যাচে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন পর্তুগীজ এই তারকা।

অবশ্য নেইমারের পিএসজি ও রোনালদোর রিয়াল মাদ্রিদ আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে। এই ম্যাচ দুটি তাদের জন্য এক প্রকার আনুষ্ঠানিকতা মাত্র।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত