আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

৪র্থ বারের মত মাশরাফির হাতে বিপিএল শিরোপা

৪র্থ বারের মত মাশরাফির হাতে বিপিএল শিরোপা

দানবীয় ব্যাটিং। এক কথায় এর চেয়ে আর কী উপমা দেয়া যায় ক্রিস গেইলের ব্যাটিংকে! ফাইনালের মত ম্যাচেও যখন গেইলের ব্যাট এতটা বিধ্বংসী হয়ে ওঠে, তখন প্রতিপক্ষ দলের কিছু করার থাকে না। কিছু করতে পারেনি ঢাকা ডায়নামাইটসও। টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল নিয়েও একা এক গেইলের ব্যাটিং তাণ্ডবের কাছে হেরে যেতে হলো সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটসকে। সে সঙ্গে রংপুর রাইডার্সের প্রথম এবং চতুর্থবারের মত বিপিএলের শিরোপা উঠে গেলো মাশরাফি বিন মর্তুজার হাতে।

গেইল তাণ্ডবে রংপুর রাইডার্সের রান উঠল ২০৬ রান। জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রানেই থমকে যেতে হলো গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে। ফাইনালের মত ম্যাচে ৫৭ রানের বড় ব্যবধানে মাশরাফির কাছে হারতে হলো সাকিব আল হাসানকে। ফলে টানা দ্বিতীয় শিরোপা জয় করা হলো না সাকিবের। অন্যদিকে গত আসর বাদ দিয়ে বিপিএলটা হয়ে থাকল একা মাশরাফিরই। ঢাকাকে দু’বার, কুমিল্লাকে একবার এবং সর্বশেষ এবার রংপুরকে শিরোপা উপহার দিলেন মাশরাফি বিন মর্তুজা।

এতে তো শীতকাল। তারওপর রাতের ম্যাচে পরে টস জিতে ম্যাচের দ্বিতীয় ওভারেই যখন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লসের উইকেট তুলে নিলেন সাকিব আল হাসান, তখন ঢাকার গ্যালারিতে যে ঢেউ উঠেছিল তখন কী কেউ ভাবতে পেরেছিল ম্যাচের পরবর্তী অংশে কী ঘটতে যাচ্ছে? চার্লস জনসন আউট হয়ে যাওয়ার পর শুরুতে গেইল একটু রয়ে-সয়ে খেলতে শুরু করেন। ব্রেন্ডন ম্যাককালাম তো ছিলেন যেন বোতলবন্দি।

চার্লস আউট হওয়ার ধাক্কা সামলে ধীরে ধীরে হাত খুলতে থাকেন গেইল। গোড়ালির ইনজুরির কারণে তিনি সম্ভবত পণ করেই নেমেছিলেন আজ দৌড়ে রান কম নেবেন। বল যা পাবেন, পাঠিয়ে দেবেন বাউন্ডারির বাইরে। হয়তো সে কারণেই, তার ব্যাট থেকে আসলো রেকর্ড ছক্কার মার, ১৮টি। ছক্কা থেকেই আসলো তার ১০৮ রান। ২০ রান বাউন্ডারি থেকে (৫টি বাউন্ডারি)। অথ্যাৎ ৬৯ বলে খেলা ১৪৬ রানের মধ্যে ১২৮ রানই এলো তার চার এবং ছক্কা থেকে। শেষ তিন ওভারেই গেইল-ম্যাককালাম মিলে নিলেন ৬৪ রান। শেষ ১০ ওভারে নিলেন ১৪৩ রান।

ব্রেন্ডন ম্যাককালামও শেষ দিকে এসে জ্বলে উঠলেন এবং করলেন টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ৪৩ বলে খেললেন ৫১ রানের ইনিংস। ৪টি বাউন্ডারির সঙ্গে তিনিও মেরেছেন ৩টি ছক্কার মার। দু’জন মিলে গড়লেন ২০১ রানের বিশাল জুটি। বিপিএলে এটাই সেরা জুটির রেকর্ড। আগেরদিনই ১৫১ রানের জুটি গড়েছিলেন ম্যাককালাম-চার্লস জনসন জুটি। একদিনও টিকলো না রেকর্ডটি। সেটি ভেঙে একাকার করে দিলেন গেইল ম্যাককালাম।

গেইল তাণ্ডবে ২০৬ রানের বিশাল স্কোরের নিচে চাপা পড়ার পর ঢাকার পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। এতবড় রানের চাপে পড়ে মানসিকভাবে হেরে যাওয়াটাই স্বাভাবিক। তার ওপর ম্যাচটা যদি হয় ফাইনাল, তাহলে তো কথাই নেই।

তেমনই অবস্থা হলো ঢাকা ডায়নামাইটসের। ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিশ্চিত পরাজয়ের মুখে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। সে সঙ্গে প্রথমবারেরমত বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পথে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।
http://www.dailynayadiganta.com/assets/records/news/201712/276141_314.jpg
২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মাশরাফি বিন মর্তুজার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন ঢাকার ওপেনার মেহেদী মারূফ। মারকুটে ব্যাটসম্যান জো ড্যানলি মাঠে নেমে ঝড় তোলার অপেক্ষায় ছিলেন; কিন্তু তার সেই অপেক্ষা আর কাজে লাগেনি। সোহাগ গাজীর ঘূর্ণিতে স্কুপ করতে গিয়ে নাহিদুল ইসলামের হাতে ধরা পড়েন তিনি। রানের খাতা তখন শূন্য।

এভিন লুইসের ওপর অনেকটাই নির্ভরশীল ছিল ঢাকা। তিনিও ১টি ছক্কা এবং ২ বাউন্ডারির সাহায্যে ১৫ রান করার পরই সোহাগ গাজীর বলে আকাশে ক্যাচ তুলে দিয়ে মাশরাফির হাতে ধরা পড়েন। অসাধারণ একটি ক্যাচ ধরেন মাশরাফি। বল খেলেন তিনি ৯টি। কাইরণ পোলার্ড বেশ কয়েকটি ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে জিতিয়েছেন ঢাকাকে। তিনি এলেন উইকেটে। দেখলেন রংপুরের বোলারদের। কিন্তু জয় করতে পারলেন না। ৫ বলে ৫ রান করার পর রুবেলের বাউন্সি বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং লেগে ক্রিস গেইলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

জুটি বাধার চেষ্টা করেন সাকিব আল হাসান এবং জহুরুল ইসলাম। দু’জনের ৪২ রানের জুটির ওপর প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিল ঢাকা। কিন্তু নাজমুল ইসলাম অপুর বলে সুইপ করতে যান সাকিব আল হাসান। কিন্তু ব্যাটে-বলে করতে পারেননি তিনি। বল সোজা গিয়ে ভেঙে দেয় তার লেগ স্ট্যাম্প। সঙ্গে সঙ্গে ‘ভাইপার’ ড্যান্সে মেতে ওঠেন নাজমুল অপু। ১৬ বলে ২৬ রান করে আউট হয়ে যান ঢাকার অধিনায়ক। ৩টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার ছিল তার ইনিংসে।

রবি বোপারার বলে মাত্র ১ রান করে বোল্ড হয়ে ফিরে যান ঢাকার আরেক নির্ভরতা মোসাদ্দেক হোসেন সৈকত। শহিদ আফ্রিদিকে আজ মাঠে নামানো হয় শেষ দিকে যেন ঝড় তুলতে পারেন সে জন্য। তিনিও আজ যোগ দিলেন ব্যর্থতার মিছিলে। মাঠে নামার পর একটি ছক্কা মেরেছিলেন ঠিক। কিন্তু ৫ বলে ৮ রান করে আউট হন নাজমুল অপুর বলে। রুবেলে হোসেন ক্যাচটি ধরার সঙ্গে সঙ্গে আবারও ‘ভাইপার’ ড্যান্সে মেতে ওঠেন নাজমুল অপু।

অষ্টম উইকেট জুটিতে সুনিল নারিন আর জহুরুল ইসলাম অমি মিলে ৪২ রানের জুটি গড়েন। ওপেনিংয়ে নেমে নারিন যেভাবে তাণ্ডব তুলতে পারেন, নয় নম্বরে নেমে সেভাবে তুলতে পারলেন না। ১৫ বলে ১৪ রান করে অবশেষে শ্রীলঙ্কান ইসুরু উদানার বলে বোল্ড হয়ে ফিরে গেলেন সাজঘরে।

ধ্বংস্তুপে দাঁড়িয়ে হাফ সেঞ্চুরি করলেন জহুরুল ইসলাম অমি। তবে তার এই হাফ সেঞ্চুরি শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ৩৮ বলে ৫০ রান করার পরই সেই উদানার বলে বোল্ড হয়ে যান জুহুরুল। ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।

তবে ঢাকাকে অলআউট করতে পারলো না রংপুরের বোলাররা। শেষ দুই ব্যাটসম্যান আবু হায়দার রনি এবং খালেদ আহমেদ টিকে ছিলেন শেষ পর্যন্ত। আবু হায়দার রনি ৯ এবং খালেদ আহমেদ অপরাজিত ছিলেন ৮ রানে। শেষ ওভার বল করতে এসে চমক দেখান গেইল। মাত্র ২ রান দিলেন তিনি। তাতেই জয় এলো ৫৭ রানের।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত