আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মেসি-রোনালদোকে ছাড়িয়ে সবচেয়ে ধনী ফুটবলার এই ব্রুনাই তরুণ!

মেসি-রোনালদোকে ছাড়িয়ে সবচেয়ে ধনী ফুটবলার এই ব্রুনাই তরুণ!

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আপনার চোখের সামনে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমারদের নামটাই ভেসে উঠার কথা। আরও বড় পরিসরে ভাবলে আসতে পারে ডেভিড বেকহাম, জিনেদিন জিদানদের নামও। বিশাল অঙ্কের চুক্তি-বেতন আর বিভিন্ন বিজ্ঞাপনী চুক্তি থেকে যে পরিমাণ আয়, তাতে এদের কারো মাথায় মুকুটটা উঠলে বিস্মিত হওয়ার কিছু ছিল না।

কিন্তু বিস্ময়কর হলেও সত্য, বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার এদের কেউ নন। নন অতীতের পেলে, ম্যারাডোনা বা ফ্রাঞ্জ বেকেনবাওয়াররাও। সম্পদের বাস্তব হিসাব বলছে, বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার লেস্টার সিটির অখ্যাত ফুটবলার ফেইক বোলকিয়াহ।

না, ভুল পড়েননি। মেসি-রোনালদো-নেইমার-বেকহামদের পেছনে ফেলে সত্যি সত্যিই বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের মুকুট লেস্টার সিটির এই অখ্যাত ফুটবলারের মাথায়। যিনি পেশাদার ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে এখনো ম্যাচই খেলেননি।

নেইমার, কুতিনহো, রোনালদোদের একেক জনের যে বিশাল অঙ্কের চুক্তি, লেস্টার সিটির পুরো স্কোয়াডের চুক্তি মূল্যও ততটা হবে কিনা সন্দেহ। সেই ক্লাবের একজন অখ্যাত ফুটবলার বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার বনে যাওয়ার কারণটাও অনুমিতই। বিশাল অঙ্কের সম্পত্তির পুরোটাই তিনি পেয়েছেন পৈতৃকসূত্রে।

লেস্টার সিটির ১৯ বছর বয়সী ফেইক বোলকিয়াহর বাড়ি মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইয়ে। ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোলকিয়াহ’র ভাতিজা তিনি। তার বাবা জেফ্রি সুলতান হাসানাল বোলকিয়াহ’র আপন ভাই-ই শুধু নন, ব্রুনাইয়ের ইনভেস্টমেন্ট এজেন্সিরও প্রধান। তার বাবা জেফ্রি’র ৫০তম জন্ম দিনেই ব্যক্তিগত কনসার্ট করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রয়াত কিংবদন্তি পপ সংগীত শিল্পী মাইকেল জ্যাকসন।

১৯ বছর বয়সী ফেইক বোলকিয়াহ’র সম্পদের পরিমাণ ২০ বিলিয়ন ডলার! ফুটবল খেলে আয়-রোজগারে মেসি-রোনালদো-নেইমাররা হয়তো এগিয়ে। তবে মোট সম্পদের দিক থেকে বোলকিয়াহ তাদের চেয়ে শতগুণ এগিয়ে। যা তাকে ঢুকিয়ে দিয়েছে বিশ্বের সেরা ধনীদের ছোট্ট তালিকাতেও। বিশাল অঙ্কের সম্পদের সঙ্গে তাল মিলিয়ে তার জীবন-যাপনও বিলাসবহুল। বৈরুতে বিশাল একটা প্রাসাদ আছে তার। নিজ বাড়িতে একটা বাঘও পোষেন তিনি। চলাফেরা রাজকীয়। তাদের গাড়িই আছে ২৩০০টি!

রাজ পরিবারে জন্ম হলেও সেই ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেন ফেইক বোলকিয়াহ। বাবা-মাও স্বপ্নপূরণে তাকে অনুপ্রাণিত করেছেন। উৎসাহ যুগিয়েছেন। বিলাসি জীবন কাটালেও নিয়ম করে তাই মাঠে যেতেন, অনুশীলন করতেন। সৃষ্টি কর্তা ফুটবল প্রতিভাও দিয়েছেন। সেই সুবাদেই ব্রুনাই ছেড়ে পাড়ি জমান ইংল্যান্ডে। নাম লেখান ইংলিশ ক্লাব এএফসি নিউবুরিতে। সেখান থেকে ২০০৯ সালে যোগ দেন ইংল্যানেন্ডর ক্লাব সাউদাম্পটনের যুব একাডেমীতে।

সাউদাম্পটন থেকে ২০১৩ সালে যোগ আর্সেনালের যুব একাডেমীতে। আর্সেনাল থেকে ২০১৪ সালে যান চেলসিতে। সেখান থেকে ২০১৬ সালে পাড়ি জমিয়েছেন লেস্টার সিটিতে। এরই মধ্যে ব্রুনাই জাতীয় দলে জায়গা করে নিলেও লেস্টার সিটির মূল দলের হয়ে এখনো মাঠে নামতে পারেননি। তবে তিনি ঢুকে পড়েছেন রিজার্ভ তালিকায়।

এখন শুধু মূল হয়ে মাঠে নামার অপেক্ষা। টাকা-পয়সা বা বেতন নিয়ে তার কোনো ভাবনা-চিন্তা নেই। তার একটাই চাওয়া, বেশি বেশি ম্যাচ খেলা। সখের বশে নয়, ফুটবলার হওয়া যে তার স্বপ্ন।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত