আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

জুতোয় আঁকা মেসির জীবন!

জুতোয় আঁকা মেসির জীবন!

সব বাধা যিনি বাম পায়ে গুঁড়িয়ে দেন, ফুটবল মাঠে যার পা শিল্পীর তুলি হয়ে এঁকে যায় সৃষ্টিশীল আর দৃষ্টিনন্দন এক চিত্রকল্প। সবুজ ঘাসে ঢাকা একশ বিশ বাই আশি গজের মঞ্চে যিনি একটার পর একটা অদ্ভুত সুন্দর জাদু দেখিয়ে চলেন প্রতিনিয়ত! তার বাম পাটা লিওনার্দো ভিঞ্চির মতো নিখুঁত কোনো চিত্রপট ফুটিয়ে তোলে ফুটবল মাঠে! সাধে তো আর তাকে ম্যাজিশিয়ান ডাকা হয় না!

অনেক ফুটবলারই ভালো খেলে মানুষের মন জয় করে রেখেছেন যুগ যুগ ধরে। অনেকেই আবার নিজেদের কাজের দ্বারা ফুটবলকে করেছে কলঙ্কিত। তবে খুব কম খেলোয়াড় আছেন যারা সুন্দর খেলা ও মার্জিত ব্যবহার দিয়ে মানুষের মন জয় করেছেন। এই খুব কমের মধ্যে সেরা হলেন লিওনেল আন্দ্রেস মেসি।

আর্জেন্টিনা থেকে বার্সেলোনা।‌ স্বপ্নে ঘেরা ও বর্ণময় অমসৃণ পথ। সেই পথের জীবনবৃত্ত ফুটে উঠেছে ক্যানভাসে!‌ ক্যারিয়ারে কতজনের কাছ থেকে কত কিছুই না উপহার পেয়েছেন তিনি। তবে এবার যা পেলেন, তা সত্যি সত্যিই অবিশ্বাস্য! প্যারাগুয়ের লিন ক্যান্তেরো নামের এক নারী চিত্রশিল্পী ফুটিয়ে তুলেছেন আর্জেন্টাইন যুবরাজের জীবনের গল্প।

প্রশ্ন থাকতে পারে কীভাবে ফুটিয়ে তোলা হল বার্সেলোনা বরপুত্রের কাহিনি?‌ উত্তর- জুতোয়। মেসি তার জীবনের আদর্শ। ক্যান্তেরো তাই মেসির জীবনের নানা ধাপ হাতে এঁকে ফুটিয়ে তুলেছেন মেসির জুতোতেই!‌

ফুটবল বিস্ময়ের জীবন-ইতিহাসে দারুণ অনুপ্রাণিত তিনি। তাইতো হাতেই তৈরি করে ফেলেছেন একজোড়া বুট। যাতে বিস্ময়করভাবে ফুটিয়ে তুলেছেন ৩০ বছর বয়সী ফুটবলারের জীবনের সুন্দর মুহূর্তগুলো।

কী নেই এই বুটে? স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে চুম্বন, সন্তানদের আদর, বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোলের পর জার্সি তুলে ধরা- সব দৃশ্যই অঙ্কিত হয়েছে এতে। তুলে ধরা হয়েছে- কীভাবে দারিদ্র্যপীড়িত রোজারিও থেকে বার্সেলোনায় পাড়ি জমানো খুদে জাদুকর। সেখানে কতটা যুদ্ধ করে প্রতিনিয়ত নিজেকে ঘষেমেজে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

মেসির প্রাণবন্ত ক্যারিয়ারে অবদান রয়েছে অনেকেরই। বাদ যায়নি তাদের নামও। আঁকা হয়েছে রোনালদিনহোর ছবি, বার্সায় সিনিয়র হিসেবে ক্যারিয়ারের শুরুতে যিনি ওয়ান্ডারম্যানকে ছায়ার মতো আগলে রেখেছিলেন। ঈর্ষা জাগানিয়া ক্যারিয়ার গঠনে তার পরিবার ও বন্ধুদেরও ভূমিকা অঙ্কিত হয়েছে।

ফুটবলবোদ্ধারা বলছেন, বিশেষ বুটগুলোতে সত্যিকার অর্থেই চিত্রিত হয়েছে মেসির উজ্জ্বল ক্যারিয়ার।

লিনের ভাষ্য, বুট জোড়া বার্সেলোনায় প্রিয় খেলোয়াড়ের কাছে পাঠানো হয়েছে। এটি সম্পূর্ণ হাতে তৈরি। ফুটবলের বরপুত্রের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এই বুট জোড়া তৈরি করা হয়েছে। এতে ছবি ব্যবহার করে তার ক্যারিয়ারের বিভিন্ন দিক বর্ণনা করা হয়েছে। দেখানো হয়েছে শীর্ষে উঠতে কতটা কঠোর পরিশ্রম করেছেন তিনি।

বুট জোড়াকে মেসির প্রতি প্যারাগুইয়ানদের ভালোবাসার প্রতীক বলে আখ্যায়িত করেছেন লিন।

মেসি এমন উপহার পেয়ে খুব খুশি। স্পেশাল জুতো হাতে নিয়ে ছবিও তুলেছেন। পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত