আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

জিম্বাবুয়ের এক কর্মকর্তাকে ২০ বছর নিষিদ্ধ করল আইসিসি

জিম্বাবুয়ের এক কর্মকর্তাকে ২০ বছর নিষিদ্ধ করল আইসিসি

আন্তর্জাতিক ম্যাচ ভুলভাবে প্রভাবিত করার অভিযোগে জিম্বাবুয়ের এক ম্যাচ অফিসিয়ালকে নিষিদ্ধ করেছে আইসিসি। রাজন নায়ার নামক জিম্বাবুয়ের ওই ঘরোয়া ক্রিকেট অফিসিয়ালকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ঘটনাটি ঘটেছে গত বছরের অক্টোবরে। দুর্নীতির জন্য জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে বেছে নেন রাজন নায়ার। ম্যাচ পাতানোর জন্য ক্রেমারকে ৩০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দেন তিনি। প্রস্তাব পাওয়ার পরই ঘটনাটি আইসিসিকে জানিয়ে দেন ক্রেমার। তদন্ত শেষে নায়ারের বিপক্ষে এ শাস্তি ঘোষণা করে আইসিসি।

ওই সময়ে হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের মার্কেটিং ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন নায়ার। এবার তার বিরুদ্ধে তোলা অভিযোগ সত্য প্রমানীত হয়েছে। এর জন্য শাস্তি পাচ্ছেন তিনি। তার শাস্তি শুরু হবে ১৬ জানুয়ারি ২০১৮ থেকে।

আইসিসির দুর্নীতি দমন কমিশনের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল এ প্রসঙ্গে বলেন, ‘তদন্তের ফলাফল এবং মি. নায়ারের ওপর এমন শাস্তিকে আমি স্বাগত জানাই। তার এমন শাস্তি ভব্যিষতে অন্যদের কাছেও শিক্ষনীয় হয়ে থাকবে। এ কাজে সহায়তা করার জন্য আমি গ্রায়েম ক্রেমারকেও ধন্যবাদ দিতে চাই।’


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত