আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

মালয়েশিয়ার জালে ১০ গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা

মালয়েশিয়ার জালে ১০ গোল দিয়েছে বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ-মালয়েশিয়া সিনিয়র পর্যায়ে আগে দেখা হলেও বয়সভিত্তিক ফুটবলে কখনো মুখোমুখি হয়নি । হংকংয়ে অনুর্ধ্ব-১৫ চার জাতি আমন্ত্রণমূলক নারী ফুটবল প্রথমবারের মতো দুই দেশের বয়সভিত্তিক দল সামনাসামনি হয়েছিল শুক্রবার।

এই ম্যাচে মালয়েশিয়ার জালে গুনে গুনে ১০ গোল দিয়ে বাংলাদেশের মেয়েরা হংকংয়ে লিখেছে নারী ফুটবলে লাল-সবুজদের এগিয়ে যাওয়ার নতুন এক গল্প। ২০১৭ সালের ডিসেম্বরে সাফজয়ী মেয়েরা ১০-১ গোলে বিশাল জয় দিয়ে শুরু করেছে হংকংয়ের টুর্নামেন্টে।

সকালে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেছেন বাংলাদেশের তহুরা খাতুন, অনাই মগিনি, শামসুন্নাহার। একটি করে গোল করেছেন সাজেদা, অনুচিং, শামসুন্নাহার (ছোট) ও নিলুফার ইয়াসমিন নিলা।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ইরানের বিরুদ্ধে। শেষ ম্যাচ রবিবার বিকেল সাড়ে ৩টায় স্বাগতিক হংকংয়ের বিরুদ্ধে।

চার দলের টুর্নামেন্টে খেলা হচ্ছে লিগ ভিত্তিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশ শিরোপায় চোখ রেখেই খেলতে গেছে এ টুর্নামেন্ট।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত