আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

বাংলা মর্নিং সান ক্রিকেট ক্লাব ইতালীর ক্রীড়াঙ্গনে সফলতার স্বাক্ষর রাখতে চায়

বাংলা মর্নিং সান ক্রিকেট ক্লাব ইতালীর ক্রীড়াঙ্গনে সফলতার স্বাক্ষর রাখতে চায়

ইতালী ফুটবল প্রিয় দেশ হলেও, বর্তমানে ক্রিকেট খেলার জনপ্রিয়তা বাড়ছে। তার সাথে প্রবাসী বাংলাদেশী ক্রিকেট খেলোয়াররা সুযোগ পাচ্ছে দেশকে তুলে ধরে ইতালীর ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান করে নিতে।
‘রোম বাংলা মর্নিং সান ক্রিকেট ক্লাব, ইতালী’ তাদের অর্জন এবং সহযোগিতার কথা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রোমের স্থানীয় একটি হলে ২০১৭ সালে ওপেন টি-টুয়েন্টি খেলায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব সহ বিভিন্ন পর্যায়ের অর্জন তুলে ধরা হয় এবং অনুষ্ঠানে বছরের সেরা খেলোয়াড়দের বিশেষ সন্মাননা প্রদান করে।
রোম বাংলা মর্নিং সান ক্রিকেট ক্লাবের সভাপতি ফরহাদ খানের সভাপতিত্বে এবং সাংবাদিক লাবন্য চৌধুরী‘র পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালীর জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন  গায়াসাং রাঙ্গা ও স্থানীয় ব্যবসায়ী মাহমুদুল হাসান।
তারা বলেন, খেলাধূলা যেমন সুস্থ বিনোদন দিতে পারে, তেমনি জীবনের সঠিক পথের সন্ধানের সাথে দেশ ও জাতির জন্য সম্মান এনে দিতে পারে।
এসময় আরও বক্তব্য রাখেন, ক্লাবের কোচ রাহাদ আহমেদ ও ক্যাপ্টেন আব্দর কাদির সহ খোলোয়ারবৃন্দ।
খেলোয়াররা বলেন, সাফল্যের ধারাবিহিকতা এগিয়ে যেতে হলে এখন প্রয়োজন স্পন্সর সহ বিভিন্ন ধরনের সহযোগিতার। আর এ সহযোগিতা পেলে ইতালীর ক্রীড়াঙ্গনে রোম বাংলা মর্নিং সান ক্রিকেট ক্লাব সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
এসময় দলের নতুন জার্সি উন্মোচণ এবং বছরের সেরা খেলায়ারদের পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষ সেরা সম্মাননা পান.. গায়াসাং রাঙ্গা, আল আমিন, রাহাত, সামির, বিকাশ ও বাপ্পী। এছাড়াও দীপ্তা, দরমেনদো, প্রবাদ, কাদির, ম্যাক্সিস আমিন ও রাজু আহমেদকে বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত