আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ

প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ

প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটে উঠেছে বাংলাদেশ।

বার্ষিক হালনাগাদের পর আজ নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আটে উঠেছে বাংলাদেশ।

এই হালনাগাদে বাদ হয়ে গেছে ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ শতাংশ।

হালনাগাদের আগে ৭২ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। আর বাংলাদেশ ৭১ পয়েন্ট নিয়ে ছিল নয় নম্বরে। ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল ১ পয়েন্ট।


হালনাগাদের পর আটে উঠে আসা বাংলাদেশের বেড়েছে ৪ পয়েন্ট। নয়ে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ৫ পয়েন্ট। বাংলাদেশের পয়েন্ট এখন ৭৫, ওয়েস্ট ইন্ডিজের ৬৭। 

হালনাগাদের পর শীর্ষস্থান আরো সংহত হয়েছে ভারতের। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের ব্যবধান আগে ছিল ৪ পয়েন্ট, সেটি বেড়ে হয়েছে ১৩ পয়েন্ট। ভারতের বেড়েছে ৪ পয়েন্ট, দক্ষিণ আফ্রিকার কমেছে ৫ পয়েন্ট।

তবে হালনাগাদ দুঃসংবাদ বয়ে এনেছে নিউজিল্যান্ডের জন্য। কিউইরা তিন থেকে নেমে গেছে চার নম্বরে। চার থেকে তিনে উঠেছে অস্ট্রেলিয়া। হালনাগাদের আগে দুই দলের পয়েন্ট ছিল সমান ১০২। হালনাগাদের পর নিউজিল্যান্ডের পয়েন্ট পরিবর্তন না হলেও অস্ট্রেলিয়ার বেড়েছে ৪ পয়েন্ট।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত