আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

যে পাঁচ কারণে ব্যালন ডি’অর পাবেন না মেসি!

যে পাঁচ কারণে ব্যালন ডি’অর পাবেন না মেসি!

বর্তমান সময়ে ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়দের তালিকায় শীর্ষে রয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে যত ভাল খেলোয়াড়ের আবির্ভাব ঘটেছে, মেসি তাদের মধ্যে অন্যতম। মাঠের যেকোনো প্রতিপক্ষের জন্যই হুমকি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার এই তারকা। যে কোনো দলকে যে কোনো সময় ধরাশায়ী করতে পারেন তিনি। চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্ম ছিল তার।

যদিও চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ন্যাক্কারজনক পরাজয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হয়েছিল তার দলকে, তবে এরই মধ্যে কাতালান ক্লাবটিকে এনে দিয়েছেন কোপা দেল রে ও লা লিগা শিরোপা।

ফুটবল ক্যারিয়ারে এরই মধ্যে পাঁচবার ব্যালন ডি’অরসহ নানা অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন আর্জেন্টাইন এই ফুটবল যাদুকর। তবে চলতি মৌসুমের দুর্দান্ত ফর্ম সত্ত্বেও চ্যাম্পিয়নস লিগ থেকে তার দল বার্সেলোনা আগে ভাগে ছিটকে পড়ায় এবারও ব্যালন ডি’অর অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে মেসির।

আসুন জেনে নিই যে পাঁচ কারণে এবার ব্যালন ডি’অর ফসকে যেতে পারে আর্জেন্টাইন তারকার মেসির।

রোনালদো-মেসি যুগের অবসান
গত এক দশক ধরে ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করে আসছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো ও বার্সেলেনার লিওনেল মেসি। গত ১০ বছরে দুজনই পাঁচবার করে ব্যালন ডি’অর জিতেছেন।

রোনালদো-মেসির বাইরে সর্বশেষ ব্যালন ডি’অর অর্জন করেছিলেন ব্রাজিলিয়ান তারকা কাকা। সেটি ছিল ২০০৭ সালে। এরপর আর কেউ এই সুযোগ পায়নি। ঘুরে ফিরে রোনালদো-মেসির হাতেই উঠেছে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড।

তবে চলতি মৌসুমে এই দুজন ছাড়াও বেশ কয়েকজন খেলোয়াড় তাদের পারফম্যান্স দিয়ে নজর কেড়েছে ফুটবল বিশ্বের। তাদের মধ্যে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানোভস্কি অন্যতম। এই মৌসুমে তার অর্জন মেসির সমান। বায়ার্ন ও বার্সেলোনাও নিজ নিজ ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন।

তবে লেভানোভস্কি ও তার দল বায়ার্ন চ্যাম্পিয়নস লিগে ভাল করেছে। এবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন সেমিফাইনাল থেকে বাদ পড়ে। আর মেসির দল বার্সেলোনা ছিটকে পড়ে কোয়ার্টার ফাইনালেই।

অবশ্য, শুধু লেভানোভস্কিই নন, এই মৌসুমে দুর্দান্ত পারফম্যান্স করে এই দৌঁড়ে এগিয়ে আছেন আরও কয়েকজন খেলোয়াড়।

মোহাম্মাদ সালাহ
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মাদ সালাহ। ফুটবলে তেমন উল্লেখযোগ্য কোনো অর্জন না থাকলেও, এই মৌসুমে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে তার পারফম্যান্স এবার আকাশচুম্বী। এমনকি তার প্রভাব এবার পড়েছে ইউরোপীয় ফুটবলেও। চ্যাম্পিয়নস লিগেও দেখিয়েছেন দুর্দান্ত ফর্ম। এই প্রতিযোগিতায় সালাহ’র প্রভাব এবার মেসির চেয়েও বেশি।

প্রিমিয়ার লিগের এক মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ এবং অ্যালান শিয়েরারের রেকর্ড ভেঙে দিয়ে নিজের সক্ষমতার জানান দিয়েছেন মিশরীয় এই তারকা। এরই মধ্যে প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ) এর বর্ষসেরা খেলোয়াড়ের খ্যাতি অর্জন করেছেন সালাহ।

সাদিও মানে ও রবার্টো ফিরমিনোকে সঙ্গে নিয়ে এরই মধ্যে নিজের দল লিভারপুলকে প্রিমিয়ার লিগের ফাইনালে তুলেছেন মুসলিম এই খেলোয়াড়। আগামী ২৬ দিবাগত রাত বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তার দল।

এখন পর্যন্ত সালাহ’র ওপর ভর করেই কঠিন প্রতিযোগিতাগুলো স্বাচ্ছন্দে পাড়ি দিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। বর্তমানে যে ফর্মে রয়েছেন সালাহ তা ধরে রেখে এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা অর্জন করতে পারলে এবার তার ব্যালন ডি’অর অর্জনের পথে সম্ভবত আর কোনো বাধা থাকবে না।

চ্যাম্পিয়নস লিগের দৈন্য
দুর্দান্ত খেলেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল মেসির বার্সেলোনা। এই পর্বের প্রথম লেগে ঘরের মাঠে রোমার বিপক্ষে দুর্দান্ত ৪-১ গোলের জয়ও পেয়েছিল বার্সা। কিন্তু দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচে ৩-০ গোলে হেরে যায় রোমার বিপক্ষে। ফলে অ্যাওয়ে গোলের ব্যবধানে কোয়াটার ফাইনাল থেকেই ছিটকে পড়তে হয় কাতালান ক্লাবটিকে, যা মেসির দুর্দান্ত ফর্মের এই মৌসুমে দুঃখ হয়ে আবির্ভূত হয়। ব্যালন ডি’অর জয়ের জন্য চ্যাম্পিয়নস লিগের পারফম্যান্স খুবই গুরুত্বপূর্ণ।

তাছাড়া এবারের ব্যালন ডি’অরে তার শক্ত দুই প্রতিদ্বন্দ্বী সালাহ ও রোনালদো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছেন। সুতরাং এটা নিশ্চিত করেই বলা যায়, এবারও ব্যালন ডি’অর হাত ছাড়া হচ্ছে মেসির।

আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপ জয়ের অনিশ্চয়তা
গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত টেনে তুলে তুললেও শেষ পর্যন্ত জার্মানির বিপক্ষে হেরে গিয়ে শিরোপা হারান মেসির দল। ফলে অল্পের জন্য ইতিহাস গড়া থেকে বঞ্চিত হন ফুটবল জাদুকর মেসি।

ব্যালন ডি’অরে বিশ্বকাপের পারফম্যান্সকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হয়।

গতবার নিজের পারফম্যান্স দিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে টেনে তুললেও এবার বাছাইপর্বে খুবই কষ্ট করতে হয়েছে মেসিদের। অবশেষে একক কৃতিত্বে দলটিকে বাছাইপর্বে টিকিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে মেসি। কিন্তু তারপরও বিশ্বকাপের মতো প্রতিযোগিতার শিরোপা অর্জন এতটা সহজ হবে না। কেননা, মেসির একক কৃতিত্ব দিয়ে এই শিরোপা অর্জন সত্যিই কঠিন।

কেননা, বিশ্বকাপের আরেক শক্তিশালী দল স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হেরে যায়। এই ম্যাচে মেসি ছিলেন না। আর তাতেই বোঝা যায়, মেসি ছাড়া আর্জেন্টিনা দলটির সক্ষমতা কতটুকু?

যদিও মেসি বিশ্বসেরা খেলোয়াড়। কিন্তু তার একার পক্ষে আর্জেন্টিনার মতো দলকে বিশ্বকাপের শিরোপা অর্জন সত্যিই কঠিন। তাছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন, বেলজিয়াম ও ব্রাজিলের মতো কঠিন দলগুলো বিশ্বকাপে দারুণ পারফম্যান্স দেখাবে।

যেহেতু চ্যাম্পিয়নস লিগে মেসির পারফম্যান্স খুব একটা ভাল নয়। সুতরাং ব্যালন ডি’অর পেতে হলে বিশ্বকাপে দুর্দান্ত পারফম্যান্সের বিকল্প নেই, যা খুবই কঠিন।

শেষ মুহূর্তে রোনালদোর জ্বলে ওঠা
গত এক দশক ধরে ব্যালন ডি’অর রোনালদো ও মেসির কাছেই ঘুরে ফিরে আসছে। তবে চলতি মৌসুমের শুরুর দিকে রিয়াল তারকা রোনালদোর ফর্ম কিছুটা খারাপ ছিল। তবে এই কঠিন মুহূর্ত পার করে মৌসুমের মাঝামাঝিতে আবার জ্বলে ওঠেন সিআর সেভেন। একের পর এক ম্যাচে দুর্দান্ত গোল করেন তিনি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের বেশ কিছু ম্যাচে দারুণ পারফম্যান্সে ফিরে আসেন পর্তুগিজ এই তারকা।

মৌসুমের প্রথম সেশনে লা লিগায় রোনালদোর গোল ছিল মাত্র একটি। অথচ দ্বিতীয় সেশনে দুর্দান্ত ফর্মে ফিরলে তার লা লিগা শেষ হয় ২৬ ম্যাচে ২৫ গোল ও ৫ অ্যাসিস্ট দিয়ে। এছাড়া চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচে ১৫ গোল ও ৩ অ্যাসিস্ট রয়েছে তার। সামনে রয়েছে ফাইনাল। ফাইনালে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস শিরোপা অর্জন করতে পারলে নিশ্চিতভাবেই ব্যালন ডি’অর জয়ে মেসির থেকে এগিয়ে যাবেন রোনালদো।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত