আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

সালাহকে আক্রমণের দায়ে রামোসের বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা

সালাহকে আক্রমণের দায়ে রামোসের বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা

মোহাম্মদ সালাহকে বাজেভাবে ট্যাকেল করে গুরুতর আহত করায় সার্জিও রামোসের বিরুদ্ধে মামলা করেছেন মিসরীয় আইনজীবী - সংগৃহীত

রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসের বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা করেছেন মিসরের এক আইনজীবী। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মোহাম্মদ সালাহকে বাজেভাবে ট্যাকেল করে গুরুতর আহত করায় তার বিরুদ্ধে এই মামলা করেন বাসেম ওয়াহবা নামের এক আইনজীবী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর জানিয়েছে।

আইনজীবী বাসেম ওয়াহবা জানান, সালাহকে শারিরীক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করায় রামোসের বিরিুদ্ধে দেশবাসীর পক্ষ থেকে এই মামলা করা হয়েছে।

তিনি সাদা এল-বালাদ চ্যানেলকে বলেন, 'রামোস ইচ্ছাকৃতভাবে সালাহকে আঘাত করেছেন। এই ঘটনার জন্য তার শাস্তি হওয়া উচিত।'

বাসেম আরো বলেন, 'আমি রামোসের বিরুদ্ধে একটি মামলা করার পাশাপাশি ফিফার কাছে অভিযোগও করেছি। আমি ক্ষতিপূরণ চেয়েছি। তার কারণে সালাহ শারিরীক ও মানসিকভাবে এবং মিসরবাসী যে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে ১.৬৭ বিলিয়ন ডলারের মামলা দায়ের করেছি।'

এদিকে সালাহকে দ্রুত সুস্থ করার জন্য স্পেনে পাঠানো হবে বলে জানিয়েছে মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। এক বিবৃতিতে ইএফএ আরো জানায়, পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে সালাহকে স্পেনে নেয়া হবে। লিভারপুলের সাথে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে আরো জানান হয়, 'স্পেনে চিসিৎসা চলাকালীন পুরো সময় সালাহর সাথে লিভারপুলের মেডিক্যাল স্টাফরা থাকবেন।' তবে বলে রাখা ভালো, গত রোববার থেকে সালাহর চিকিৎসা শুরু হয়ে গেছে।

২৫ বছর বয়সী সালাহ এবারের মৌসুমে ৫২টি ম্যাচে ৪৪টি গোল করেছেন। ভেঙেছেন রোনালদোর এক মৌসুমে সর্বোচ্চ ৩৮ গোলের রেকর্ড।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত