আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

এবারের বিশ্বকাপের প্রথম লাল কার্ড পেলেন সানচেজ

এবারের বিশ্বকাপের প্রথম লাল কার্ড পেলেন সানচেজ

চলতি বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেছেন কলম্বিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস সানচেজ। জাপানের বিপক্ষে ‘এইচ’ গ্রুপের ম্যাচের ২ মিনিট ৫৬ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। চলতি বিশ্বকাপে এটা প্রথম হলেও বিশ্বকাপে ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম সময়ে দেখা লাল কার্ড।

১৯৮৬ বিশ্বকাপে উরুগুয়ের হোসে বাতিস্তা মাত্র ৫৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেছিলেন। দ্রুততম সময়ে লাল কার্ড দেখার রেকর্ডটি এখনো তার দখলে। আজ মঙ্গলবার কলম্বিয়ার সানচেজ দেখলেন দ্বিতীয় দ্রুততম লাল কার্ড।

এ সময় পাল্টা আক্রমণে যায় জাপান। ইয়ু ওসাকো বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকেই শট নেন। তাকে আসতে দেখে গোলপোস্ট ছেড়ে পেনাল্টি বক্সেরও সামনে চলে আসেন কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড অসপিনা। ওসাকোর নেওয়া বাম পায়ের জোরালো শট ঝাপিয়ে পড়ে বুক দিয়ে ঠেকিয়ে দেন অসপিনা। বল চলে যায় ডি বক্সের লাইনের দিকে। শিনঝি কাগাওয়া দৌড়ে এসে শট নেন। গোলরক্ষক তখনও মাটি থেকে উঠে দাঁড়াতে পারেননি।

কাগাওয়ার নেওয়া শট বাহু দিয়ে ফিরিয়ে দেন কার্লোস সানচেজ। ফিরিয়ে দিয়েই তিনিও মাটিতে লুটিয়ে পড়েন।সানচেজ হাত দিয়ে এই বল না ফেরালে নিশ্চিত গোল হতে পারতো।

রেফারি দৌড়ে এসে পকেট থেকে লাল কার্ড বের করেন। কলম্বিয়ার খেলোয়াড়রা ভিডও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিতে চাইলেও রেফারি সেটা নেননি। তাতে ৩ মিনিটেই দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া। পেনাল্টি থেকে গোল করে ৩ মিনিটের মাথায় জাপানকে এগিয়ে নেন কাগাওয়া। অবশ্য ম্যাচের ৩৯ মিনিটে দশজন নিয়েও সমতায় ফেরে কলম্বিয়া।


এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত