আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

বর্তমান সরকার জনবান্ধব সরকারঃ জেলা প্রশাসক

বর্তমান সরকার জনবান্ধব সরকারঃ জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ, তিনি কারো চোখে পানি দেখতে চান না। এই সরকারের আমলে সরকারি সেবা কর্মসূচির আওতায় একজন শিশু জন্মের পূর্ব থেকেই ৭০টিরও অধিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সেবাপ্রাপ্ত হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেবা দক্ষতার দিক দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, শক্তিশালী দেশের সরকার প্রধান প্রধানমন্ত্রীর সাথে সেলফি প্রদানের মাধ্যমে সরকারের উন্নয়নের প্রতি সম্মান জানিয়েছেন।

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ‘গরিব মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি, এককালীন চিকিৎসা অনুদান ইত্যাদি সামাজিক কল্যাণমূলক কাজে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে জেলা পরিষদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসন সিলেট ও জেলা পরিষদ সিলেট-এর যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে স্থানীয় সরকার উন্নয়ন মেলা মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-জেলা পরিষদ সিলেট-এর চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সিলেট মো. রফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) মতিউর রহমান, সদস্য মোছাদ্দিক আহমদ, মো. নাসির উদ্দিন, ফয়জুল হক ফয়সল, সুভাস দাস, আফতাব আলী কালা মিয়া, সুষমা সুলতানা রুহি প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ সিলেট-এর চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে মানুষের সম্পৃক্ততা বাড়িয়ে দিয়েছে। সকল স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান আরো বলেন, কোন জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠনে গ্রামীণ উন্নয়নকে গুরুত্ব দিয়ে দেশের আধুনিকায়নের জন্যে কাজ করছেন। ২০৪১ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। স্মার্ট বাংলাদেশ গড়তে ইয়াং সমাজকে স্মার্ট হিসেবে গড়ে উঠতে হবে।

জেলা পরিষদ সিলেট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ স্বাগত বক্তব্যে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনগণের মধ্যে নাগরিক সেবা বাস্তবায়নের পাশাপাশি বর্তমান সরকারের জনমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। জেলা পরিষদ সিলেট ২০২২-২৩ অর্থবছরে ৩৯৩ জনকে ২০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি, ৪৬০০জনকে ২৪ লক্ষ টাকার ত্রাণ বিতরণ, ২২১ জনকে ১৫ লক্ষ টাকার আর্থিক অনুদান, ৪৬০ জন প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নে ৪৫ লক্ষ টাকা, ৩৬৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১৩ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয় করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত