আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত: এমপি মানিক

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত: এমপি মানিক

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘বর্তমান সরকার দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আগামী দিনে গ্রামকে শহরে রূপান্তরিত করার বৃহৎ পরিকল্পনা রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকিয়ে রাখার বিকল্প নেই।

গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজকে এমপিওভুক্ত করায় এলাকাবাসী কর্তৃক দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি এমপি মানিক আরো বলেন, দোয়ারাবাজার উপজেলার বোগলা রুছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজকে এমপিওভুক্তিকরণসহ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও দুর্গম সীমান্ত এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ইতোমধ্যে বাগানবাড়ি বর্ডার হাট চালু এবং বাঁশতলা হকনগর এলাকাকে একটি পর্যটন এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমি আপনাদের সন্তান। আপনাদের সেবক হিসেবে আছি, আগামীতেও আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।

বোগলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজ মাঠে গভর্নিংবডির সভাপতি অ্যাডভোকেট সাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও প্রভাষক আবু বকর সিদ্দিকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, উপজেলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, দোয়ারাবাজার উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, দোয়ারাবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল হক, প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সাবেক সভাপতি তৈয়ব আলী মাস্টার, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, গভর্ণিংবডির সাবেক সভাপতি আ,স,ম শফিকুল আলম ছালেক, হাবিবুর রহমান শেখচান, স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, জাফর আলী খান, ইউপি সদস্য ও যুবলীগ নেতা বুলবুল মিয়া, ইদ্রিস আলী, সামছুল হক, রেজাউল করিম, ইউসুফ আলী প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বাংলাবাজার, বোগলাবাজার ভায়া হকনগরবাজার ৭৫ মি. রাস্তায় পিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত