আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

অতীতে শিক্ষাখাতে তেমন সুযোগ-সুবিধা ছিলো না:হাবিব এমপি

অতীতে শিক্ষাখাতে তেমন সুযোগ-সুবিধা ছিলো না:হাবিব এমপি

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। অতীতে শিক্ষাখাতে তেমন সুযোগ-সুবিধা ছিলো না। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার জন্য ভবন নির্মাণ, ডিজিটাল ল্যাব, কম্পিউটার ল্যাব, আইসিটি ভবন নির্মাণ, শিক্ষক স্বল্পতা দূরীকরণ, শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান, উপবৃত্তি সহ নানা সুবিধা দেয়ায় শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে যাচ্ছে।

তিনি গতকাল রোববার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে ৩ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিসবাহ আহমদ তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক হোসনে আরা জেমি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমদ, লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, উপজেলা উপ-প্রকৌশলী জুনেদ আহমদ, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈনুল ইসলাম, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুল হাই খছরু, দাউদপুর ইউনিয়ন চেয়ারম্যান আতিকুল হক, রসময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, রেবতী রমণ সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত, রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য জুলহু মিয়া, রিনা বেগম, জামাল মিয়া, দুলাল আহমদ দুলু, আব্দুল মতিন মেম্বার, মিলাদ আহমদ, অদির চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য সেলিম আহমদ, আতিকুর রহমান শিপন, ইউনিয়ন সদস্য রুহুল ইসলাম তালুকদার, আইয়ুব হোসেন, আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ, আব্দুল জব্বার, হারুনুর রশিদ হিরন, যুবলীগ নেতা সাইদুর রহমান, আলী আহমদ রাজু, আবুল মিয়া, কুতুব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাইদ আহমদ চৌধুরী, শিক্ষার্থী তনুশ্রী দে প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত