আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সন্তানদের বন্দুকের মুখে রেখে আমরা সুখনিদ্রায় যেতে পারি না

সন্তানদের বন্দুকের মুখে রেখে আমরা সুখনিদ্রায় যেতে পারি না

আমরা দাঁড়ালাম শিক্ষার্থীদের পাশে

সন্তানদের বন্দুকের মুখে রেখে আমরা সুখনিদ্রায় যেতে পারি না- আমরা দাঁড়ালাম শিক্ষার্থীদের পাশে। আন্দোলন দমনের নামে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা, অব্যাহত ধরপাকড় ও নিপীড়ন-নির্যাতনে অভিভাবক ও নাগরিক হিসাবে আমরা সংক্ষুব্ধ। আলোচনা হোক আর অনুশোচনার সিদ্ধান্ত হোক- অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।  শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টায় আয়োজন করা হয় সংক্ষুব্ধ নাগরিক সমাবেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্ববান করা এই অভিভাবক সমাবেশে শতাধিক অভিভাবক ও নাগরিক অংশগ্রহণ করেন। সিলেটের অন্যতম নাগরিক প্ল্যাটফর্ম সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের পক্ষ থেকে আয়োজন করা এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক আব্দুল করিম কিম। স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবি সুদীপ্ত অর্জু্ন। সমাবেশের সঞ্চালনা করেন যুব সংগঠক মতিউর রাফু।  আব্দুল করিম কিম বলেন, কোটা সংস্কারের একটি নির্দোষ দাবিকে অসহনীয় পরিস্থিতিতে নিয়ে যাওয়ার দায় সরকারের। আরিচা রোডের ট্রাক ড্রাইভারের মত বেপোরোয়া রাষ্ট্র পরিচালনার খেসারত আজ দেশবাসীকে দিতে হচ্ছে। দেশ আজ বিপন্ন। আমাদের সন্তানেরা বন্দুকের মুখে বুক পেতে দাঁড়াচ্ছে। যারা বন্দুক নিয়ে তাদের রুখে দিতে চাইছে ওরাও আমাদের ভাই, আমাদের সন্তান। এই অসহ্য পরিস্থিতি মেনে নিতে পারছিনা। রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। স্বাগত বক্তব্যে সুদীপ্ত অর্জুন বলেন, চলমান ছাত্র আন্দোলনে সুস্পষ্ট অভিযোগ ছাড়া অপ্রাপ্ত বয়ষ্ক ও মাধ্যমিক পরীক্ষার্থীদের আটক করা হয়েছে। তাদেরকে অবিলম্বে ছেড়ে দিতে হবে।। প্রশাসনকে মানুষের আবেগ ও সংবেদনশীলতা বুঝতে হবে। একজন সাধারন ছাত্র ক্ষতিগ্রস্ত হলে পুরো সমাজের মননে এর প্রতিক্রিয়া হয়। আর দুর্বৃত্তরা এর সুযোগ নেয়। 
তিনি আরো বলেন, আমরা  এক চরম দুঃসময় ও ক্রান্তিলগ্ন অতিক্রম করছি। সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ন্ত্রনে সরকারের চরম ব্যর্থতা, নিরাপত্তা  বাহিনী গুলোর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ, ব্যাপক প্রাণহানি, সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযজ্ঞে দেশের মানুষ আজ উদ্বেগ আর উৎকন্ঠায় আছে। সেই সাথে যোগ হয়েছে নিরাপত্তা বাহিনী কিংবা সুযোগ সন্ধানী সন্ত্রাসীদের দ্বারা হয়রানির আশংকা। তাই "সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেট' সিদ্ধান্ত নিয়েছে এমন হয়রানি বা বিপদের সম্মুখীন মানুষের পাশে দাঁড়ানোর। দল-মত, জাতি, ধর্ম ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে যে কোন নিরপরাধ ব্যক্তি যদি কোন ব্যক্তি, গোষ্ঠী, বাহিনী  বা সংস্থা দ্বারা হয়রানির শিকার হলে কিংবা নিজেকে বিপন্নবোধ করলে 
আমাদের জানাতে পারেন। সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেট" আপনাদের পাশে থাকতে চেষ্টা করবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ আনসার খান, সাংস্কৃতিক সংগঠক মনির হেলাল, রাজনৈতিক সংগঠক উজ্জ্বল রায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক আশরাফ উদ্দিন, পলিটিক্যাল স্ট্যাডিজের অধ্যাপক ড. দিলারা রহমান, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান ওয়েছ ও রেজাউল কিবরিয়া, রোটারিয়ান সামসুল হক দিপু, অভিভাবকদের পক্ষে ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি, এডভোকেট জাকিয়া জালাল, রুহুল কুদ্দুস মাসুম, মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক কর্মকর্তা রোমেনা বেগম রোজী, শিশু কিশোর সংগঠন উষা'র পরিচালক নিগাত সাদিয়া প্রমুখ।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত