আপডেট :

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

        হান্টাভাইরাস পরিস্থিতি এখন স্থিতিশীল: ডব্লিউএইচও

        গার্ডেন গ্রোভে রাসায়নিক আতঙ্ক, সরানো হলো ৫০ হাজার মানুষ

        নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ ও আগুন, নিহত ১, আহত ৩৬

        নিউমোনিয়া ও সেপসিসে মারা গেলেন নাসকার চ্যাম্পিয়ন কাইল বুশ

        ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, বললেন ট্রাম্প

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার হামলা ও ভাঙচুরের খবরে সিলেটের রাস্তায় নেমে পড়েছে ছাত্র-জনতা। উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। বৈষম্যবিরোধী শত শত জনতা রাত সাড়ে ৯টায় ঐতিহাসিক কীন ব্রিজের সামনে জড়ো হয়ে বুলডেজার নিয়ে মিছিল বের করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই বিরাট মিছিল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্টাংশ ভেঙ্গে চুরমার করে দেয়া হয়।


জানা যায়, রাত সাড়ে ৯টায় কীন ব্রিজের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বে শত শত ছাত্র-জনতা বুলডোজার নিয়ে মিছিল শুরু করে। তারা বলেন, ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের আস্তানা বাংলাদেশে হবে না’ শ্লোগানে মুখরিত মিছিল এগিয়ে যায় বন্দর বাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। সেখানে বুলডোজার দিয়ে আগে কিছুটা ভেঙ্গে ফেলা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পুরোপুরি ভেঙ্গে চুরমার করে দেয়া হচ্ছে।


এখানে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেয়ার সময় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, বাংলাদেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকতে দেয়া হবে না।

এ রিপোর্ট লেখার সময় এখনো মিছিল চলছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত