আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে তাপমাত্রা সর্বনিম্ন

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে তাপমাত্রা সর্বনিম্ন

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বইছে কনকনে শীত। সকালে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও শীতের কমাতে পারেনি।

শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানানো হয়। এটাই দেশের শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা।

তবে গতকাল শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কয়েক ঘণ্টার ব্যবধানে এই পারদ নেমে গেছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী আনিসুর রহমান বলেন, শনিবার সকাল ৬টায় এবং সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি এখনে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রকৃতি থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। এই শেষ মুহূর্তে এ অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। আশা করা যায়, এটিই শীত মৌসুমের শেষদিকের তীব্রতা। তারপর থেকে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, শ্রীমঙ্গল অফিস সূত্র জানায়, ১৯৬৮ সালে ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, শ্রীমঙ্গলের পর সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা হলো ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলের পর শনিবারের সর্বনিম্ন তাপমাত্রার ‘দ্বিতীয় স্থানে’ রয়েছে রাজশাহী, সেখানের তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড নিয়ে ‘তৃতীয় স্থানে’ রয়েছে ঈশ্বরদী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত