আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

শহিদদের শ্রদ্ধা নিবেদন করলেন সিলেট বিভাগীয় কমিশনার

শহিদদের শ্রদ্ধা নিবেদন করলেন সিলেট বিভাগীয় কমিশনার

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত ডিআইজি (এডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

ভাষা শহিদ সালাম, বরকত, রফিক, জব্বারকে স্মরণ করে বিভাগীয় কমিশনার বলেন, ‘এদেশের জন্ম ভাষা, সংস্কৃতি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে। আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে ছাত্র-জনতার আন্দোলন, ৬২’র ছাত্র আন্দোলন অথবা ছয় দফা থেকে শুরু করে ৬৯’র আন্দোলন, সব কিছুতেই ভাষা-সংস্কৃতি ও বেঁচে থাকার অধিকার জড়িয়ে ছিল।’


‘বাংলাদেশ প্রতিষ্ঠার একটি রক্তাক্ত অধ্যায় রয়েছে। এ রক্ত বিশুদ্ধ, আন্দোলন বিশুদ্ধ, মানচিত্র বিশুদ্ধ, পতাকা বিশুদ্ধ এবং এ জাতিও বিশুদ্ধ মন্তব্য করে খান মো: রেজা-উন-নবী আরো বলেন, ‘আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মাধ্যমে অর্জিত দেশে আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। এ ব্যর্থতা পুরোপুরি নেতৃত্বের।’

তিনি আরো বলেন, ‘বাইরের কেউ না থাকলেও একইভাবে এখনো রাজপথে রক্ত দিতে হচ্ছে। ‌ছাত্র-জনতাকে হত্যা করছে একই পাকিস্তানি-ব্রিটিশ কায়দায় নির্মমভাবে। আর কতদিন এরকম অদ্ভূত পরিস্থিতির মধ্য দিয়ে যাবে দেশ বলে বিস্ময় প্রকাশ করেন বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী।


পরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে সিলেটে জেলা প্রশাসন, শিশু ও শিল্পকলা অ্যাকাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত