আপডেট :

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

দীর্ঘ ছুটিতে নির্বিঘ্নে ঈদ ভ্রমণ

দীর্ঘ ছুটিতে নির্বিঘ্নে ঈদ ভ্রমণ


নির্বিঘ্নে ঈদ ভ্রমণ: দীর্ঘ ছুটি, কার্যকর ব্যবস্থাপনা পার্থক্য গড়ে দিয়েছে এবার
যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, লম্বা ছুটির কারণে মানুষ পর্যায়ক্রমে রাজধানী ছাড়তে পেরেছে। এতে রাস্তায় একসাথে বাড়ি যাওয়া মানুষের ঢল নামেনি; আর তাতেই যানজট কমেছে।

 

সরকারের সুপরিকল্পিত উদ্যোগ, অবকাঠামোগত উন্নয়ন এবং আইন প্রয়োগকারী সংস্থা ও পরিবহন কর্তৃপক্ষের সক্রিয় ব্যবস্থাপনার ফলে এ বছর ছুটি কাটাতে যাওয়া যাত্রীরা অন্যরকম নির্বিঘ্ন ঈদযাত্রা উপভোগ করছেন।

এই নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতার পেছনে রয়েছে একাধিক কারণ—সড়কের উন্নতি, এলেঙ্গা-রংপুর এবং ঢাকা-সিলেট ছয় লেনবিশিষ্ট দুটি প্রধান মহাসড়ক খুলে দেয়া, পুলিশের বাড়তি নজরদারি, কার্যকর টোল আদায় ব্যবস্থা এবং সড়কে চাঁদাবাজি না থাকা।

এছাড়া পরিবহন মালিক ও শ্রমিকরাও এবার ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন বলে জানান খাতসংশ্লিষ্ট ও কর্মকর্তারা।


যোগাযোগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, লম্বা ছুটির কারণে মানুষ পর্যায়ক্রমে রাজধানী ছাড়তে পেরেছে। এতে রাস্তায় একসাথে বাড়ি যাওয়া মানুষের ঢল নামেনি; আর তাতেই যানজট কমেছে।

তিনি বলেন, 'বিগত বছরগুলোতে সবাই একসাথে ঢাকা ছাড়ার চেষ্টা করত, যা রাস্তা ও পরিবহনের ওপর সক্ষমতাকে ছাপিয়ে যে। ফলে দেখা দিত বিশৃঙ্খলা। এ বছর মানুষ ধাপে ধাপে বাড়ি যাওয়ায় কর্তৃপক্ষকে আরও ভালোভাবে ট্র্যাফিক ব্যবস্থাপনা করতে পেরেছে।'

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে অধ্যাপক হাদিউজ্জামান বলেন, নতুন মহাসড়কগুলোও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বড় ভূমিকা রেখেছে। তবে ভবিষ্যতেও এমন নির্ঝঞ্ঝাট যাত্রা বজায় রাখতে হলে শিল্প ও নগর সুবিধার বিকেন্দ্রীকরণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর  জোর দেন তিনি।

চাঁদাবাজি এবং অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে পরিবহন সংগঠনগুলো এবার কড়া অবস্থান নিয়েছে।

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশও অনেকটা অধ্যাপক হাদিউজ্জামানের সুরেই কথা বলেন। 

তিনি টিবিএসকে বলেন, এ বছর ঈদে মানুষ ধাপে ধাপে ঢাকা ছাড়ায় বাসের টিকিটের ওপর বড় চাপ পড়েনি। 

'বরং যাত্রী কম থাকায় কিছু বাসের শিডিউলই বাতিল করতে হয়েছে। অর্থাৎ চাহিদা আর সরবরাহের ভারসাম্য ছিল চমৎকার। ফলে কোনো যাত্রীকেই বিনা টিকিটে ফিরতে হয়নি,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'এবার নির্বিঘ্ন ঈদযাত্রার ফলে আমরা যাত্রীদের ভালো সেবা দিতে পেরেছি। কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করায় আমরা সন্তুষ্ট।'

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ এএসএম আহমেদ খোকন টিবিএসকে বলেন, 'আমরা চাঁদাবাজি এবং ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।'

'আমাদের টিম চাঁদাবাজি ও ভাড়া বৃদ্ধি ঠেকাতে, এবং বাস চলাচল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য টার্মিনালে নজরদারি চালাচ্ছে। কোনো বাস অপ্রয়োজনে থেমে যাত্রী তুলছে না—এতে যানজট কমেছে।'

কর্তৃপক্ষ বলছে, এই সম্মিলিত প্রচেষ্টা এবার ঝামেলামুক্ত ঈদযাত্রার জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে। তারা আরও জানায়, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগেভাগেই উদ্যোগ নেওয়া হয়েছিল।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, ঈদের ছুটিতে নির্বিঘ্নে টোল আদায় ও যানবাহন চলাচল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেতু বিভাগ সক্রিয় পদক্ষেপ নিয়েছে।

'সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আমরা ঈদের অনেক আগেই সমস্যা সমাধানের কাজ শুরু করেছি। অন্যান্য সব স্টেকহোল্ডাররাও আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেছে,' বলেন তিনি। 

আবদুর রউফ আরও বলেন, 'টোল আদায় প্রক্রিয়া দ্রুত করতে আমরা সব টোল প্লাজায় বাড়তি জনবল ও অতিরিক্ত বুথ স্থাপন করেছি, যাতে ঈদে প্রত্যাশিত বাড়তি যানবাহন সহজে সামাল দেওয়া যায়।' 

সচিব আরও জানান, যেকোনো প্রযুক্তিগত সমস্যার তাৎক্ষণিক সমাধানে ব্যাকআপ টিম ও সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সড়কে বিকল হয়ে যাওয়া গাড়ির সমস্যা মোকাবিলায় দ্রুত সহায়তাদানকারী টিম রাস্তায় ও সেতু এলাকায় মোতায়েন করা হয়েছে। 

'সব বড় সেতুর উভয় প্রান্তে রেকার স্থাপন করেছি, যাতে যেকোনো বিকল গাড়িকে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া যায়,' বলেন তিনি। 

তিনি আরও জানান, লম্বা ছুটির কারণে ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়তি সুবিধা পাওয়া গেছে। ছুটি লম্বা হওয়ায় যান চলাচল সে অনুযায়ী সামঞ্জস্য রেখে করা গেছে। 

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারের জনমুখী উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনার ফলেই এবারের ঈদযাত্রা ঝামেলাহীন হয়েছে।

তিনি বলেন, 'ঈদযাত্রা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয় এবং ছুটির পর ঢাকায় ফেরা মানুষও নিরাপদে ফিরতে পারেন, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক বলেন, সরকার সবার জন্য নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পুলিশ ও পরিবহন সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করছে, যাতে কোথাও কোনো চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় বা হয়রানির ঘটনা না ঘটে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত