আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ওজন কমাতে স্বাস্থ্যকর বাঁধাকপির স্যুপ

ওজন কমাতে স্বাস্থ্যকর বাঁধাকপির স্যুপ

শীতের আমেজ এখনও রয়ে গেছে প্রকৃতিতে। শীতের সন্ধ্যায় স্বাস্থ্যকর বাঁধাকপির স্যুপ পরিবেশন করতে পারেন। যারা বাড়তি মেদ নিয়ে দুশ্চিন্তায় আছেন, তারা নিশ্চিন্তে এই স্যুপ রাখতে পারেন খাদ্য তালিকায়। জেনে নিন কীভাবে বানাবেন বাঁধাকপির স্যুপ। 

উপকরণ
অলিভ অয়েল- ২ টেবিল চামচ
আদা- ১ ইঞ্চি (কুচি)
রসুন- ২ কোয়া  (কুচি)
পেঁয়াজের কলি কুচি- ৪ টেবিল চামচ
বাঁধাকপি কুচি- ২ কাপ
গাজর- ১টি (কুচি)
ক্যাপসিকাম- ১টি (কুচি)
লবণ- স্বাদ মতো
ভিনেগার- ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ
পুদিনা পাতা কুচি- ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
একটি কড়াইয়ে অলিভ অয়েল গরম করে আদা কুচি, রসুন কুচি ও পেঁয়াজের কলি কুচি দিয়ে নেড়ে নিন। বাঁধাকপি কুচি, গাজর কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে দিন। উচ্চতাপে ২ মিনিট নাড়ুন। ৪ কাপ পানি দিয়ে দিন। স্বাদ মতো লবণ দিয়ে ২ মিনিট ফুটান। কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলে দিয়ে দিন কড়াইয়ে। ভিনেগার, গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়ে নিন। ধনেপাতা কুচি ও পুদিনা পাতা কুচি দিয়ে নামিয়ে নিন স্যুপ। পরিবেশন করুন গরম গরম।

শেয়ার করুন

পাঠকের মতামত