আপডেট :

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

নিজেদের তৈরী অত্যাধুনিক গাইডেড বোমার সফল পরীক্ষা করল তুরস্ক

নিজেদের তৈরী অত্যাধুনিক গাইডেড বোমার সফল পরীক্ষা করল তুরস্ক

নিজস্ব তৈরি অত্যাধুনিক গাইডেড বোমার সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এটি আকাশ থেকে ভূমিতে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।খবর-আনাদলু।

সোমবার দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, নিজস্ব তৈরি এইচকেজি-৮৪ গাইডেন্স কিটের নির্ভুল পরীক্ষা চালানো হয়েছে।

এক টুইট বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, দেশে তৈরি এইচজিকে-৮৪ এর সফল পরীক্ষা চালানো হয়েছে। এরপর ৪১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়।

এইচজিসি-৮৪ হল জিপিএস বা আইএনএস গাইডেন্স কিট। এটি ২ হাজার পাউন্ড বোমা বহনে সক্ষম। এটি আকাশ থেকে ভূমিতে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

দেশটির প্রতিরক্ষা শিল্প গবেষণা ও উন্নয়ন সংস্থা জানিয়েছে, সব ধরনের আবহাওয়ায় এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্য তৈরি হওয়ার পর থেকে তুরস্ক নিজস্ব সমরাস্ত্র খাতে ব্যাপক বিনিয়োগ ও গবেষণা শুরু করে। ২০০৪ সালে প্রথম বিমানবাহিনীর সার্ভিসে আসে এইচজিসি। পরে এটিকে আরও উন্নত ও ধ্বংসাত্মকভাবে তৈরি করা হয়।

এর তিনটি ভার্সন রয়েছে। এমকে-৮২, এমকে-৮৩ এবং এমকে-৮৪। এগুলো ৫শ', ১ হাজার ও ২ হাজার পাউন্ড বোমা বহনে সক্ষম।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত