আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

টেক্সাসে একটি অভিবাসন আটককেন্দ্রের বাইরে সহিংস বিক্ষোভ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় আটজনকে মোট ৪৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে বামপন্থী অ্যান্টি-ফ্যাসিস্ট আন্দোলন ‘অ্যান্টিফা’র সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে সাবেক মেরিন রিজার্ভ সদস্য বেঞ্জামিন হ্যানিল সংকে একজন আইনশৃঙ্খলা কর্মকর্তাকে হত্যাচেষ্টার দায়ে ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের ৩০ থেকে ৭০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে।

গত বছরের ৪ জুলাই টেক্সাসের ডালাসের দক্ষিণে অবস্থিত প্রেইরিল্যান্ড অভিবাসন আটককেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা আটককেন্দ্রের দিকে আতশবাজি ও বিস্ফোরক জাতীয় বস্তু নিক্ষেপ করে, গুলি ছোড়ে এবং কেন্দ্রের যানবাহন ও নিরাপত্তা চৌকি ভাঙচুর করে।

আদালত জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে দাঙ্গা, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার, সন্ত্রাসীদের সহায়তা প্রদান এবং বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়াসহ একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে।

বিচার বিভাগের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ও ফেডারেল স্থাপনায় হামলা চালানো অ্যান্টিফা-সংশ্লিষ্ট সন্ত্রাসীদের জন্য এই রায় একটি স্পষ্ট বার্তা—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মারিসেলা রুয়েদাকে ৭০ বছর, ক্যামেরন আর্নল্ড, সাভানা ব্যাটেন, জ্যাকারি এভেটস, ব্র্যাডফোর্ড মরিস এবং এলিজাবেথ সোটোকে ৫০ বছর করে এবং ড্যানিয়েল রোলান্ডো সানচেজ-এস্ত্রাদাকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে অভিযুক্তদের পরিবার ও সমর্থকদের দাবি, এই সাজা অত্যন্ত কঠোর। বেঞ্জামিন সং এক লিখিত বিবৃতিতে বলেছেন, তিনি গুলি চালিয়েছিলেন কারণ তার মনে হয়েছিল একজন পুলিশ কর্মকর্তা একজন বিক্ষোভকারীকে গুলি করতে যাচ্ছেন। তার মা হোপ সংও দাবি করেছেন, তার ছেলে কাউকে আঘাত করার উদ্দেশ্যে গুলি চালায়নি।

এ ঘটনায় আরও একজন অভিযুক্ত ইনেস সোটোর সাজা আগামী ১ জুলাই ঘোষণা করা হবে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরও সাতজন আগে থেকেই সন্ত্রাসীদের সহায়তা দেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেছেন; তাদের সাজাও একই দিনে ঘোষণা করা হবে।

বিচার বিভাগের দাবি, ‘নর্থ টেক্সাস অ্যান্টিফা সেল’ নামে পরিচিত এই গোষ্ঠী এমন একটি নেটওয়ার্কের অংশ, যারা যুক্তরাষ্ট্রের সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিদ্যমান আইনি ব্যবস্থা উৎখাতের মতাদর্শে বিশ্বাস করে।

অন্যদিকে অভিযুক্তরা নিজেদের অ্যান্টিফার সদস্য বলে অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা শুধু আটক অভিবাসীদের প্রতি সংহতি জানাতে ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। অনেক অংশগ্রহণকারীও বলেছেন, এটি মূলত একটি ‘শব্দভিত্তিক প্রতিবাদ’ হওয়ার কথা ছিল, যেখানে সহিংসতার কোনো পরিকল্পনা ছিল না।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই অ্যান্টিফার সমালোচক। গত সেপ্টেম্বর তিনি একটি নির্বাহী আদেশে অ্যান্টিফাকে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেন। তবে সমালোচকদের মতে, অ্যান্টিফা কোনো সংগঠিত কাঠামো বা নেতৃত্বসম্পন্ন সংগঠন নয়; বরং এটি একটি রাজনৈতিক মতাদর্শ, আর কোনো মতাদর্শে বিশ্বাস করাই অপরাধ নয়।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত