আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

ছবিঃ এলএবাংলাটাইমস

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও অঞ্চলে সোমবার সকালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স দপ্তর কয়েকজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে উদ্ধারকারী দলগুলো এখনও বিভিন্ন এলাকা থেকে হতাহতদের তথ্য সংগ্রহ করছে।

দেশটির আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ফিভলকস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মিন্ডানাও দ্বীপের দক্ষিণ প্রান্তে সারাঙ্গানি প্রদেশের জেনারেল সান্তোস সিটির উপকূলের কাছে।

ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থার তথ্য অনুযায়ী, ফিলিপাইনের কিছু উপকূলে জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে ১ থেকে ৩ মিটার উঁচু ঢেউ আঘাত হানতে পারে।

জেনারেল সান্তোস সিটির স্থানীয় তথ্য কার্যালয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের ফলে বিভিন্ন দোকান ও ভবনের অংশ ধসে পড়েছে।

নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই ভূমিকম্পটি আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দাভাও অক্সিডেন্টাল প্রদেশে আতঙ্কিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা জায়গায় বসে আশ্রয় নিয়েছে। অন্য একটি ভিডিওতে দাভাও দেল সুরের একটি স্কুলের ছাদের অংশ ধসে পড়তে দেখা যায়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে দ্রুত উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ উঁচু স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতির খবর আসছে সারাঙ্গানি প্রদেশ থেকে, যেখানে প্রায় ৫ লাখ ৮০ হাজার মানুষের বসবাস।

সারাঙ্গানির আলাবেল শহরের পুলিশ প্রধান বেনজি আনচেতা জানান, জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় ভূমিকম্পটি অনুভূত হয় এবং পুলিশ ভবনে ফাটল দেখা দেয়। তিনি বলেন, “এটি আমাদের অভিজ্ঞতায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।”

এদিকে ভূমিকম্পের পর ইন্দোনেশিয়া তাদের উত্তর-পূর্ব উপকূল এবং জাপান ইবারাকি থেকে ওকিনাওয়া পর্যন্ত দক্ষিণ উপকূলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে।

ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলটি ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য পরিচিত।

তবে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, হাওয়াইয়ের জন্য কোনো সুনামি হুমকি শনাক্ত হয়নি।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত