আপডেট :

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

ইরানে সব মসজিদ খুলে দেয়া হয়েছে

ইরানে সব মসজিদ খুলে দেয়া হয়েছে

মহামারী করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় আজ থেকে ইরানের সব মসজিদ সাময়িকভাবে খুলে দেয়া হচ্ছে। লকডাউন শিথিল করার পরিকল্পনা হিসেবে মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রমজানের গুরুত্বপূর্ণ তিনটি রাতকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
 
খবরে বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনী সোমবার দেশটির দায়িত্বশীলদের ডেকে পাঠিয়ে রমজানে কীভাবে ইবাদতের বিষয়টি নিশ্চিত করা যায় সে বিষয়ে নজর রাখতে বলেন।

এর আগে গত সোমবার থেকে ইরানের ১৩২ শহরে মসজিদসহ অন্য ধর্মীয় স্থাপনা খুলে দেয়া হয়েছিল।

ইরানে এখন পর্যন্ত এক লাখ ১০ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছে এবং সাড়ে ছয় হাজারের বেশি মানুষ মারা গেছেন।

দেশটিতে মার্চ মাসে করোনাভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দেয়ার পর কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা জারি করা হয়। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া অন্য সব দোকান ও শপিংমল বন্ধ করে দেয়া হয়।

আন্তঃনগর পরিবহনব্যবস্থাও বন্ধ করে দেয়া হয়েছিল। তবে গত সপ্তাহ থেকে শহরগুলোর মধ্যে চলাচলের ওপর কড়াকড়ি শিথিল করা হয়েছে এবং শপিংমলগুলো খুলে দেয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর