আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

হোয়াইট হাউসে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত

হোয়াইট হাউসে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত


এবার হোয়াইট হাউসে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র কেটি মিলার বলেন, ‘আজ বিকেলে (শুক্রবার) আমরা ভাইস প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মীর দেহে করোনাভাইরাসের উপস্থিতির কথা জানতে পেরেছি। ওই ব্যক্তির নিবিড় সংস্পর্শে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট কেউই আসেননি।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা জানতে গত সপ্তাহে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। তবে এতে নেতিবাচক ফল আসে। অর্থাৎ ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হননি।

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১৯৩ এ পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১০ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭৯ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর