আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বাফলার সম্মাননা পেলেন প্রবাসী কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান

বাফলার সম্মাননা পেলেন প্রবাসী কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান

যুক্তরাষ্ট্র প্রবাসী লস এঞ্জেলেসের বিশিষ্ট কমিউনিটি নেতা ও মানবাধিকার কর্মী আব্দুল মান্নান প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে অসামান্য অবদানের জন্য এক বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। গত ২৭'শে মার্চ ২০২২ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশী অধ্যুষিত নগরী লস এঞ্জেলেসের সর্ববৃহৎ সংগঠন 'বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস' (BUFLA) -এর আয়োজনে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রদান করাহয় এই সম্মাননা ক্রেস্ট।

 আব্দুল মান্নান গত একযুগ ধরে প্রবাসী কমিউনিতে নিরলস ভাবে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন৷ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা ও এফোর্ডেবল হাউজিং নিয়ে তার নিরন্তর প্রচেষ্টা কমিউনিটিতে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে৷ বিশেষকরে প্যান্ডেমিক করোনাকালীন দিনগুলিতে জীবনের ঝুঁকি নিয়ে সামাজিক কার্যক্রম পরিচালনা & অতি সম্প্রতি বাংলাদেশ হতে আগত অর্ধশতাধিক শিক্ষার্থীদের আবাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের সেবা প্রদানের জন্য কমিউনিটির পক্ষে বাফলা প্রেসিডেন্ট শিপার চৌধুরী আব্দুল মান্নানের ভূয়সী প্রশংসা করেন & বাফলা কেবিনেটের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট  প্রদান করেন। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান & ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আশরাফ হোসেন আকবর।

সম্মাননা ক্রেস্ট গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় জনাব আব্দুল মান্নান মহান আল্লাহ তা'আলার প্রশংসা ও শুকরিয়া জ্ঞাপন করেন & বাফলা ক্যাবিনেটকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন, এই কৃতিত্ব আমার প্রাণ প্রিয় সংগঠন মুনার। মুনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দায়িত্বশীল ও জনশক্তির অব্যাহত সহযোগিতা না পেলে কমিউনিটিতে এভাবে দায়িত্ব পালন করা সম্ভব হতো না।

জনাব আবদুল মান্নান ১৯৭৩ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চরম্বা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি & বান্দরবান সরকারী কলেজ থেকে এইচএসসি ও ব্যাচেলর করেন৷ অতঃপর চট্টগ্রাম সরকারী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন৷ শিক্ষাজীবন শেষে তিনি বান্দরবানের সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-ফারুক ইন্সটিটিউটে প্রায় দশ বছর শিক্ষকতা করেন৷ তিনি ২০০৬ সালে সপরিবারে যুক্তরাষ্ট্র প্রবাসী হন৷

আব্দুল মান্নান যুক্তরাষ্ট্রের বাংলাদেশী কমিউনিটির সর্ববৃহৎ ধর্মীয় ও সামাজিক সংগঠন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (MUNA) ওয়েস্ট জোন সেক্রেটারী ও সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন৷ সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য তিনি নিজ এলাকায় পিতার নামে প্রতিষ্ঠা করেন "মোহাম্মদ হোসেন ফাউন্ডেশন"৷ তিনি পৃথিবীর সর্ববৃহৎ রিফিউজি ক্যাম্প কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত৷

আব্দুল মান্নান সবার কাছে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পরকালীন মুক্তির জন্য দোয়া কামনা করেন।

উল্লেখ্য, বাফলা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে গত একযুগ ধরে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বর্ণাঢ্য প্যারেড, শিশু-কিশোরদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, দেশ ও প্রবাসে বিভিন্ন সামাজিক কার্যক্রম & কমিউনিটিতে অসামান্য অবদান রাখার জন্য গুণীজনদের সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে আসছে৷ সুসংগঠিত সামাজিক সংগঠন হিসেবে বাফলা ইতিমধ্যেই সমগ্র যুক্তরাষ্ট্রব্যাপী সুনাম অর্জন করেছে৷

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত