আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিজয় দিবসে সিডনিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

বিজয় দিবসে সিডনিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

সিডনিতে বিজয় দিবসে নব গঠিত সংগঠন দুর্বার”-এর  আয়োজনে মুক্তিযোদ্ধাদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্বারের এই অনুষ্ঠানে ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়।
সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- আব্দুর রশিদ আলমগীর, আবুল এইচ এম হেলালুদ্দীন, মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, হারুন অর রশিদ খান, হুমায়ুন কবির খান, জাফর উদ্দিন আহমেদ চৌধুরী, শাহ মোঃ এনায়েত রহিম বেলাল, ইঞ্জি: সিদ্দিক আহমেদ এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশের পূর্বতন রাষ্ট্রদূত আশরাফ-উদ-দৌলা। মুক্তিযোদ্ধারা তাদের স্মৃতিচারণেযুদ্ধকালীন বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, অস্ট্রেলিয়ার মেম্বার অফ পার্লামেন্ট (অটলি) মার্ক কুরে বলেন যে এটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি ছাড়াও পূর্বের দুই জন কাউন্সিলর শাহাদাত চৌধুরী আর প্রবীর মৈত্র, এবং বর্তমানের তিন জন কাউন্সিলর - সুমন সাহা, মাসুদ চৌধুরী আর মোঃ শাহে জামান (টিটু) উপস্থিত থেকে দুর্বারকে উৎসাহিত করেন। নিউ সাউথ ওয়েলস-এর বাংলাদেশের সম্মানিত কনসাল এন্থনি খৌরি-ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুর্বারের পক্ষ থেকে কাউন্সিলর মোঃ শাহে জামানকে তার দিক নির্দেশনা আর সহায়তার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বাংলা মিউজিক এন্ড ডান্স একাডেমির ছোট্ট ছোট্ট কলাকুশলীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন গান ও নাচের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে  নেয়। কবি হায়াৎ মাহমুদ আর হাবিবুর রহমান তাদের কবিতা আবৃত্তি করেন।দুর্বারের পক্ষ থেকে শাহে জামান টিটু বলেন,মুক্তিযুদ্ধ নিয়ে সামগ্রিক ভাবে অনেক লেখা হলেও, মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের যে অনবদ্য অবদান, তা অনেকটা আড়ালেই রয়ে গেছে। আর আগামী পাঁচ-দশ বছর পরে হয়তো তাদের আর আমাদের মাঝে খুঁজেও পাওয়া যাবে না। তাই দুর্বার এমন করে তাদের সবাইকে সামনে নিয়ে আসার চেষ্টা করবে, যেন তাদের অভিজ্ঞতা কালের অতলে হারিয়ে না যায়।
১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধারাই ছিলেন অনুষ্ঠানের মুল বিষয়। ১৬ ডিসেম্বরের  দিনে তাই হওয়া উচিত বলে ব্যক্ত করেন সবাই। দুর্বারের এই প্রচেষ্টার ফলে আগামী প্রজন্ম তাদের ঐতিহ্য সম্পর্কে অবগত  হবে, আর বাংলাদেশী পরিচয় নিয়ে হবে গর্বিত।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় আর পৃষ্ঠপোষকতায় ছিল HBD Services. এর কর্ণধার মোঃ আবু শাহাদাত সরকার হেলাল তার ভাষণে আমাদের ঐতিহ্যকে ধরে রাখবার ব্যাপারে সবাইকে অনুপ্রাণিত করেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত