আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

সিডনীতে রিহাব আবাসন মেলা-২০১৮

সিডনীতে রিহাব আবাসন মেলা-২০১৮

স্বপ্নীল আবাসন সবুজ দেশ লাল সবুজের বাংলাদেশ”-এই স্লোগানকে সামনে রেখেঅস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আবাসন মেলা। এ উপলক্ষে ৩রা মে রকডেলের রেড রোজ ফাংশান সেন্টারে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।এতে জানানো হয় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সহজশর্তে  স্বদেশে আবাসন গড়ে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। সিডনির ক্যাম্পসির অরিয়ন সেন্টারে আগামী ৫ইমে শুরু হয়ে এ মেলা চলবে ৭ই মে পর্যন্ত। ৫ই মে শনিবার সকাল ১১টায় মেলা উদ্বোধন করবেন অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনার মান্যবর জনাব সুফিউর রহমান। অন্যান্যদিন মেলা শুরু হবে সকাল ১১টা থেকে।
মেলা কমিটির সিডনির আয়োজক নোমান শামীমের সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে  লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাব মেলা স্টান্ডিং কমিটির চেয়ারম্যান মোঃ শাকিল কামাল চৌধুরী, এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শামসুজ্জোহা চৌধুরী,প্রকৌশলী নুর কুতুবুল আলম, প্রকৌশলী মোঃ আল আমিন, প্রকৌশলী মোঃ মহিউদ্দিন শিকদার এবং স্থানীয় আয়োজকদের পক্ষে জিল্লুর রশিদ ভুইয়া।মেলায় ৩৫টি দেশীয় আবাসন প্রতিষ্ঠান অংশ নেবে।সবার জন্য উন্মুক্ত এ মেলাটিতে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যা ফেল ড্রর আয়োজন রয়েছে। মেলা উপলক্ষে বিভিন্ন আবাসন প্রকল্পে বিশেষ মূল্য ছাড়ের সঙ্গে থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ ঋণের সুবিধা। প্রতিবারের মতো এবারও মেলার আয়োজক বাংলাদেশের আবাসন সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।মেলা উপলক্ষে সিডনী প্রবাসিদের জন্য বিশেষ মূল্য ছাড়,হাউজ বিল্ডিং কর্তৃক ৫০ থেকে ৮০ ভাগ পর্যন্ত লোন সুবিধা,বিদেশে বসে দেশে নিশ্চিত আবাসিক বিনিয়োগ,এন্ট্রি ও পার্কিং ফ্রি, ফ্রি BBQ  দুপুর ৩ টা পর্যন্ত,প্রতি সন্ধ্যায় মনমাতানো কনসার্টরফেল ড্র এ ১০ টি আকর্ষণীয় পুরস্কার।

সিডনী থেকে আয়োজক হিসেবে রয়েছেন নোমান শামিম ও জিল্লুর রশিদ ভুঁইয়া। বাংলাদেশের কো স্পন্সর হিসাবে রয়েছে চারটি প্রতিষ্ঠান- আমিন মোহাম্মদ ল্যান্ড লিঃ, রুপায়ন হাউজিং, সুবর্ণ ভুমি হাউজিং লিঃ, ইউ-এস বাংলা এ্যাসেটলিঃ। বিস্তারিত তথ্যের জন্য সকল প্রবাসীদের মেলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত