আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বর্ষা নিজেই গলায় কোপ দেয় জুবায়েদকে

বর্ষা নিজেই গলায় কোপ দেয় জুবায়েদকে

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকাণ্ডে প্রেমিকা বর্ষার সরাসরি জড়িত থাকার তথ্য জানিয়েছে পুলিশ। হত্যার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বার্জিস শাবনাম বর্ষা। জুবায়েদ তাকে প্রাণভিক্ষা চাইলে তিনি নির্বিকার ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, জুবায়েদ বর্ষার বাসায় টিউশনি করতে যেতেন। সেই সূত্রে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্ষা তখন মাহির রহমান নামের এক তরুণের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু জুবায়েদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার পর মাহিরের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার।

তবে মাহিরকে ভুলতে পারেননি বর্ষা। একপর্যায়ে আবার তাদের যোগাযোগ শুরু হয়। এরপরই ২৩ দিন ধরে জুবায়েদকে হত্যার ছক কষে বর্ষা ও মাহির।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহির স্বীকার করেছে, প্রথমে জুবায়েদকে ভয় দেখানোর পরিকল্পনা ছিল। কিন্তু বর্ষার চাপেই হত্যা করার সিদ্ধান্ত নেয় সে। এবং নিজেই (বর্ষা) ছুরিকাঘাত করে জুবায়েদকে হত্যা করে।

রোববার বিকেলে বর্ষার বাসায় যাওয়ার সময় পথে মাহিরের সঙ্গে দেখা হয় জুবায়েদের। কথা কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

নিহত জুবায়েদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি।

ময়নাতদন্ত শেষে সোমবার জুবায়েদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পরে তাকে দাফন করা হয় গ্রামের বাড়িতে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত