আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

ভার্জিনিয়াতে প্রিয়বাংলার ফ্রি মেডিকেল এডভাইচ সেন্টার

ভার্জিনিয়াতে প্রিয়বাংলার ফ্রি মেডিকেল এডভাইচ সেন্টার

প্রবাসী বাংলাদেশিদের বিনা মূল্যে  স্বাস্থ্যসেবা প্রদানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে প্রিয়বাংলা আয়োজন করলো ফ্রি মেডিকেল এডভাইচ সেন্টার ।গত ১৩ই মে রবিবার ভার্জিনিয়ার ওয়াল্টার রিড কমিউনিটি সেন্টারে ৫জন মেডিকেল ডাক্তারের সমন্বয়ে গঠিত টিম প্রবাসী বাংলাদেশিদের যাদের ইন্সুরেন্স কাভারেজ নেই তাদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করে। মেট্রো ওয়াশিংটন ডিসির স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রিয়বাংলা ২য় বারের মত আয়োজন করলো  ফ্রি মেডিকেল এডভাইচ সেন্টার। বিনামূল্যে চিকিৎসা উপদেশ এবং প্রেসক্রিপশন, চাকুরিক্ষেত্রে বয়স্কদের অক্ষমতা সুবিধা ও অভিবাসন সহায়তা , ঔষধ ব্যবস্থাপত্রের ডিসকাউন্ড কার্ড, বিনামূল্যে মানসিক, চক্ষু বিষয়ক ও জেনারেল প্র্যাকটিশনার চিকিৎসার সেবা প্রদান করে।আগত প্রবাসী বাংলাদেশিদের অনেকেই প্রিয়বাংলার এ মহতি উদ্দ্যগ কে সাধুবাদ জানান এবং ভূয়শী প্রশংসা করেন ।

এবারে প্রিয়বাংলার  ফ্রি ক্লিনিকে ডাক্তার সৈয়দ  মাহতাব আহমদের পরিচালনায় যারা ভলান্টিয়ার সার্ভিস দিয়েছেন তারা হলেন, ডাক্তার ইসমাত আসাদ , ডাক্তার আসাদ কাশেম, ডাক্তার মরিয়ম পারভীন মুহুয়া, ডাক্তার সোমা বোস, এবং মেডিকেল টেকনিশিয়ান প্রিয়াঙ্কা বোস।  ক্লিনিক শেষে স্বল্প পরিসরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরবর্তী ফ্রি ক্লিনিক আগস্ট মাসে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।

এই মেডিকেল টিম প্রতি বছর ৩থেকে ৪ বার বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে সাস্থ্যসেবা নিশ্চিত করবে বলে জানান হয়।সেজন্যেই প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন।

সবশেষে প্রিয় বাংলার পরিচালক প্রিয়লাল কর্মকার সকল ভলান্টিয়ার, ডাক্তার ও বাংলাদেশ কমিউনিটির সকলকে সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নিউজ-বাংলার চীপ এডিটর ও বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা (বাই) এর প্রেসিডেন্ট জনাব সফি দেলোয়ার কাজল, রেডিও রুপসী বাংলা , মোমেন্ট মাল্টিমেডিয়া গ্রুপ , এটর্নী সুদীপ বোস , আগামী সাউথইষ্ট চ্যাপ্টারের প্ৰাক্তন  প্রেসিডেন্ট ফারজানা সুলতানা ক্লারা, প্রিয় বাংলার উপদেষ্টা বিকাশ সাহা, উই কেয়ার ফাউন্ডেশনের ট্রেজারার জনাব খন্দকার জামান খোকন।

জনাব খন্দকার জামান খোকন জানান, প্রিয় বাংলার এই মহতী উদ্যোগে  উই কেয়ার প্রিয় বাংলার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে এবং এই বিনা মূল্যে স্বাস্থ্য সেবা কন্টিনিউ করতে উই কেয়ার প্রিয় বাংলার সঙ্গে একযোগে কাজ করবে।

 প্রিয় বাংলার পক্ষ থেকে যারা উপস্থিত থেকে ডাক্তার ও টেকনিশিয়ানকে সহযোগিতা করেছেন তারা হলেন ডামিয়ান ডিয়াস, রাজীব বড়ুয়া, মাহফুজুল ইসলাম ভূঁইয়া, মারুফুল ভূঁইয়া, রফিকুল ইসলাম আকাশ, সুমন কর্মকার, নুসরাত জাহান, তৌহিদ আরিফ, সুমিত মিস্ত্রি, সাইদুর রহমান ফরহাদ, পুলি কর্মকার, ইসরাক কাশেম, মেরি খান সহ আরো অনেকে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত