আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

আমেরিকার মুলধারার সংস্কৃতির সাথে দক্ষিণ এশিয়া সংস্কৃতির সেতুবন্ধন

আমেরিকার মুলধারার সংস্কৃতির সাথে দক্ষিণ এশিয়া সংস্কৃতির সেতুবন্ধন

আমেরিকার মুলধারার সংস্কৃতির সাথে দক্ষিন এশিয়া সংস্কৃতির সেতুবন্ধন তৈরি হল ফ্লোরিডায়। গত ১২ মে শনিবার ফ্লোরিডার ব্রায়ারউড কাউন্টির প্রেমব্রোক পাইন সিটি সেন্টারে প্রথমবরের মত অনুষ্ঠিত হল সাউথ এশিয়ান ফেষ্টিভ্যাল। বাংলাদেশ ভারত ও পাকিস্তান এই তিন দেশের সমন্বয়ে গঠিত কমিটির এটাই প্রথম উদ্যোগ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র ওয়েন মেসাম। অনুষ্ঠানে তিনজনকে কমিটি অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরা হলেন বাংলাদেশের ড. সালাউদ্দীন আহমেদ, ভারতের ড. পিয়ুষ আগারওয়াল এবং পাকিস্তানের খালিদ মির্জা। সাউথ এশিয়ান কালচারাল ফেষ্টিভ্যালের উদ্দেশ্য কমিউনিটিকে ভালবাসা, ঐক্য এবং নুতন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী প্রতিষ্ঠার লক্ষ্যে মুলধারায় নেতৃত্ব প্রদান।

অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পোষাক জুয়েলারি, ফুড সহ অন্যান্য সামগ্রীর রকমারি ষ্টল বসে। অনুষ্ঠানে বাংলা সংস্কৃতি প্রসারের জন্য কারিগর প্রডাকসনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ফেষ্টিভ্যালের সভাপতি ফারুক সরকারকেও বিশেষ সম্মান প্রদর্শন করা হয়। সাউথ এশিয়ান ফেষ্টিভ্যালে কর্মকর্তারা ছিলেন বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান আতিকুর রহমান, সভাপতি ফারুক সরকার, পরিচালক ওসমান চৌধুরী অপু, ইস্কান্দার হায়দার, হাফিজুর রহমান, ভারতের পক্ষে সাতবীর সিং, বিশাল পাটেল বাসান্ত মাদানী এবং পাকিস্তানের পক্ষে ইমতিয়াজ আহমেদ, মোশারাফ আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ ধন্যবাদ জানায় ডা. আরকে প্রিন্স, আওলাদ হোসেন, বৈশাখী মেলা দল, তিতম মল্লিক, রুমি আওলাদকে। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন আরশী আওলাদ ও দেবজতী। তিন দেশের শিল্পীদের পরিবেশিত নৃত্য গান অনুষ্ঠানকে আকর্ষনীয় করে তোলে। বাংলাদেশের শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন কওে পাপ্পু রহমান, তানিয়া খান, রোজিনা করিম, সানি, মাহবুবা সোমা, আশরাফুল বারী ও জুলফিকার আহমেদ। পাকিস্তানী শিল্পীদের মধ্যে নায়লা খালিদ এবং ভারতীয় শিল্পী প্রিয়া ইসলাম সহ ভারতের তিনটি নৃত্যদল অংশগ্রহন করে। নৃত্য পরিবেশন করে সাভিত্রা, দেবযানী ও তাজরী। আরশী আমতারের পরিচালনায় ফ্লোরিডা বিশ^বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত দলীয় নৃত্য দর্শক প্রশংসা কুড়ায়। এছাড়া কারিগর প্রোডাকশন ও ডায়না ড্যান্সারের পরিবেশনা দর্শকদের মাতিয়ে রাখে।

অনুষ্ঠানে কমিউনিটিতে অবদানের জন্য চিত্রা সুলতানা, আবু ওয়াহেদ মাহফুজ, দিনাজ খান, নওশাদ চৌধুরীকে অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হয়। সব ভুলক্রটির উর্ধ্বে থেকে অনুষ্ঠানটিকে আমেরিকা প্রবাসী বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মানুষের মধ্যে সেতুবন্ধন ও সরাসরি আমেরিকার মুলধারার সংস্কৃতির সাথে দক্ষিন এশিয়ার সংস্কৃতির এক অপুর্ব মেলবন্ধন হিসাবে উল্লেখ করা যেতে পারে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত